স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

৪১ বছর বয়সী থিয়াগো সিলভা যোগ দিলেন পোর্তোতে

থিয়াগো সিলভা। ছবি : সংগৃহীত
থিয়াগো সিলভা। ছবি : সংগৃহীত

চেলসি ও পিএসজির সাবেক ডিফেন্ডার থিয়াগো সিলভা ৪১ বছর বয়সে এফসি পোর্তোর সঙ্গে চুক্তি করেছেন। পর্তুগিজ ক্লাব সূত্র এই ঘোষণা দিয়েছে। তার প্রজন্মের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে জনপ্রিয় ব্রাজিলিয়ান সিলভা ঘরের ক্লাব ফ্লামিনেন্সে দুই বছর কাটিয়ে পোর্তোতে এসেছেন।

২০০৪-০৫ মৌসুমে ক্যারিয়ারের শুরুতে পোর্তো-বি দলের হয়ে খেলেছেন সিলভা। আর সময়ের পরিক্রমায় আবারও সেই ক্লাবেই ফিরে এলেন। পোর্তো-বি দলের পর তিনি ডিনামো মস্কোতে খেলেছেন। এরপর ফ্লামিনেন্সের সিনিয়র দলে সুযোগ পান। ব্রাজিলের ক্লাব ছেড়ে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে যোগ দিয়ে ২০১২ সালে পিএসজিতে যোগ দেবার আগ পর্যন্ত খেলেছেন। মিলানের হয়ে সিরি-এ শিরোপাও জয় করেছেন সিলভা।

সাতটি ফরাসি লিগ শিরোপা জয়ের পর ২০২০ সালে পিএসজি ছেড়ে সিলভা চেলসিতে যোগ দেন। সেখানে ব্লুজদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে এ পর্যন্ত ৩২টি শিরোপা জয় করেছেন সিলভা। এই মুহূর্তে পাঁচ পয়েন্টে এগিয়ে প্রিমিয়ারা লিগায় শীর্ষে থাকা পোর্তোর হয়ে আরও একটি শিরোপা জয়ের আশা সিলভা করতেই পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X