মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য। ছবি : কালবেলা

ফরিদপুরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া আসামিদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। সম্প্রতি শহরে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হলে এ অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন ফরিদপুর শহরের আলীপুর গোরস্তান এলাকার মামুন মোল্লার ছেলে তামিম মোল্লা (২৪), আলীপুর কানাই মাতুব্বরের মোড়ের সরোয়ার হোসেনের ছেলে আনিক ইসলাম (২৫), একই এলাকার ইউনুছ শেখের ছেলে রাতুল শেখ (২৪), চরমাধবদিয়া ইউনিয়নের হামেদ মুন্সী ডাঙ্গীর আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৬), শহরের শোভারামপুর এলাকার সাইদা গাছীর ছেলে সিদ্দিক সরদার (৪২), সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল (২৮) ও নড়াইল জেলার নড়াগাতী থানার চান্দেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন।

অভিযান পরিচালনাকারী কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ৭ জন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকশা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এর আগেও এরা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করে।

থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকা থেকে জুনায়েদ হাবিব নামের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রাথমিকভাবে চোরের পরিচয় জানা যায়। পরে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে প্রথমে তামিম ও অনিককে গ্রেপ্তার করে। এসময় তারা মোটরসাইকেল ‍চুরির কথা স্বীকার করে। পরে ওদের দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আরো কয়েকজন এই চক্রের সাথে জড়িত রয়েছে। তাদের কাছে চুরি হওয়া আরো একটি মোটর সাইকেলও রয়েছে। চোরদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানার একাধিক মামলা রয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X