দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ ৩ জন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ ৩ জন। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার এক সহসভাপতি শিমুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতে মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল ইসলাম রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি। এ ছাড়া গ্রেপ্তার আরও দুজন হলেন— উপজেলার পানানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান আলী প্রাং (৬৩) ও দুর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল (২৫)।

পুলিশ জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০-২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, দুর্গাপুর উপজেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযান চলমান রয়েছে। বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X