উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

সৈকতে মৃত ডলফিন, শরীরে আঘাতের চিহ্ন

উখিয়ার মনখালী সমুদ্রসৈকতে পড়ে আছে একটি মৃত ডলফিন। ছবি : কালবেলা
উখিয়ার মনখালী সমুদ্রসৈকতে পড়ে আছে একটি মৃত ডলফিন। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার মনখালী সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এর আগে টেকনাফের শীলখালী সমুদ্রসৈকতেও একই ধরনের একটি মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ডলফিনটি মনখালী সমুদ্রসৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্ধ্যা পর্যন্ত ডলফিনটি ওই স্থানেই পড়ে ছিল।

স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, রোববার সকাল থেকেই বড়ো আকৃতির একটি মৃত ডলফিন সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়। ডলফিনটির শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। সন্ধ্যা পর্যন্ত সেটি সৈকতেই পড়ে ছিল।

স্থানীয় শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, ডলফিনটি জাল বা নৌযানের প্রপেলারের আঘাতে আহত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় একের পর এক মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, দ্রুত মৃত ডলফিনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী সমুদ্রসৈকতে শরীরে আঘাতের চিহ্নসহ একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে। এছাড়া চলতি মাসে সমুদ্র তীরের বিভিন্ন পয়েন্টে ৫টি ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X