কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদকে যে ২ আসনে আশ্বাস দিল বিএনপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদকে দুটি আসন দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন দুটি হলো পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-২।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকারের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে এক বৈঠক হয়। সেখানে এই সমঝোতায় পৌঁছায় দল দুটি।

বৈঠক সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

সূত্র আরও জানায়, নির্বাচন সামনে রেখে বিএনপিকে বেশ আগেই ২৫ জনের প্রার্থী তালিকা দিয়েছিল গণঅধিকার পরিষদ। বৈঠকে গণঅধিকারের পক্ষ থেকে এই তালিকার মধ্য থেকে ১০টি আসন চাওয়া হয়। বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানকে আশ্বস্ত করা হয়েছে বলে জানা গেছে।

তবে গণঅধিকারের পক্ষ থেকে ফারুক হাসানের জন্য ঠাকুরগাঁও-২ এবং হাসান আল মামুনের জন্য নেত্রকোনা-২-সহ আরও চারটি আসনের ওপর জোর দেওয়া হয়। তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, বৈঠকে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আগেই ২৫টি আসনের তালিকা দিয়েছিলাম। আজকে বলেছি, এই তালিকার ভেতর থেকে আপনারা যাচাই-বাছাই করেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থায়ী কমিটিতে এ ব্যাপারে আলোচনা করবে।

এদিকে নির্বাচনী বিধি অনুযায়ী, গণঅধিকার পরিষদকে নিজ প্রতীক ‘ট্রাক’ নিয়ে লড়তে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X