বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী

শ্রীনন্দা শঙ্কর I ছবি: সংগৃহীত
শ্রীনন্দা শঙ্কর I ছবি: সংগৃহীত

বছর শেষে ভারতীয় বিনোদন জগতে বিচ্ছেদ সংবাদ। নিজের বিবাহবিচ্ছেদের খবর জানালেন ওপার বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর।

রবিবার (২১ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এমন সময় ভক্ত অনুরাগীদের কাছে শ্রীনন্দা অনুরোধ করেছেন, এই সময় তাদের ব্যক্তিগত বিষয়টিকে যেন সম্মান জানানো হয়।

অভিনেত্রী জানান, বিচ্ছেদ নিয়ে অনেক কথা হতেই পারে, কিন্তু বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেবেন না তিনি বা তার সদ্য প্রাক্তন স্বামী জেভ অথবা সেলিব্রিটি মা তনুশ্রী শঙ্কর।

তবে কী কারণে বিচ্ছেদ হয়েছে, তা স্পষ্ট করে না জানালেও শ্রীনন্দার পোস্টে চাপা পড়ে থাকেনি ঘর ভাঙার বেদনা।

তিনি লিখেছেন, অনলাইনে জনপ্রিয় ভিডিওগুলোই দাম্পত্যসুখ বা দাম্পত্যের রসায়নের সবটা ধরা পড়ে না।

এদিকে জানা যায়, উদয় শঙ্কর, মমতা শঙ্করদের উত্তরসূরি হিসেবে নিজেকে নৃত্য জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন শ্রীনন্দা শঙ্কর। সেইসঙ্গে তিনি মডেলিং এবং অভিনয় জগতেও নিজের দক্ষতা দেখিয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রীনন্দা। কলকাতায় ভারতীয় ও পার্সি – দুই মতেই বিয়ের অনুষ্ঠান হয়। তারা স্থায়ীভাবে মুম্বাইয়ে থাকেন। এক কন্যাও রয়েছে শ্রীনন্দা-জেভের। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগেও সুখী দাম্পত্যের ছবি উঠে এসেছিল শ্রীনন্দার । সেসময় একবিন্দু বোঝা যায়নি যে উভয়ের সম্পর্কে ভাঙাগড়া চলছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X