বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় নেগেরি সেম্বিলান রাজ্যে পরিচালিত এক বিশেষ অভিযানে ২৬ জন বাংলাদেশিসহ মোট ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে এই অভিযান চালানো হয় বলে ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে।

ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত চলা অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাইবাছাই করা হয়। রাত হওয়া অনেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আইনের আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ২৬ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন (তিন নারী ও এক পুরুষ), পাকিস্তানের ১০ জন পুরুষ, থাইল্যান্ডের ছয়জন (পাঁচ পুরুষ ও এক নারী), মিয়ানমারের পাঁচজন (তিন পুরুষ ও দুই নারী) এবং ভারতের ২৬ জন পুরুষ রয়েছেন।

অভিযানের সময় নিলাই এলাকার একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ অবরুদ্ধ থাকায় কেউ পালিয়ে যেতে পারেনি বলে জানান কেনিথ তান।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X