সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সাতসকালে ককটেল বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণ, ইনসেট নিহত যুবক। ছবি : সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণ, ইনসেট নিহত যুবক। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর উড়ে গেছে। এ সময় সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ভোরে হঠাৎ বিকট শব্দে এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। পরে স্থানীয়রা একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল উল্লেখ করে ওসি সালেহ আহমেদ জানান, ভোর ৪টার দিকে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা গিয়ে দেখেন একটি ঘরের লণ্ডভণ্ড অবস্থা। এর কিছু দূরে এক যুবকের মরদেহ পাওয়া যায়। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও রোববার (৪ জানুয়ারি) বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় বোমা হামলায় হাতের কবজি উড়ে গিয়ে এক যুবক গুরুতর আহত হন এবং পরে অভিযান চালিয়ে পুলিশ চার বালতি ভর্তি ককটেল বোমা উদ্ধার করে। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X