মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময়

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময় সভা। ছবি : কালবেলা
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময় সভা। ছবি : কালবেলা

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনের পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) চ্যান্সারি হলরুমে আয়োজিত এ গণশুনানিতে প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলার ও শ্রম-সংক্রান্ত অভিযোগ, অভিজ্ঞতা ও প্রস্তাব সরাসরি উপস্থাপন করেন।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। শুরুতে কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ ২০২৫ সালের কনস্যুলার উইং-এর কার্যক্রম এবং কল্যাণ সহকারী আল মামুন পাঠান শ্রম উইং-এর কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। প্রবাসীদের উত্থাপিত প্রশ্নের জবাবে কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ প্রবাসীদের পোস্টাল ভোটদান পদ্ধতি, ডাকযোগে ব্যালট পাঠানো নিয়ম ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মো. আলমগীর সিকদার।

প্রধান অতিথির বক্তব্য হাইকমিশনার বলেন, এ ধরনের উন্মুক্ত গণশুনানি প্রবাসীদের সমস্যা সমাধান, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। প্রবাসীবান্ধব সেবা জোরদারে প্রতিবছর নিয়মিতভাবে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ ছাড়াও হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত বছরে প্রবাসীদের কাছ থেকে মৌখিক ও লিখিতভাবে মোট ৯২০টি অভিযোগ গ্রহণ করা হয়, যার মধ্যে ৬৫০টি অভিযোগের সমাধান করা হয়েছে। হটলাইন মোবাইল নম্বরের মাধ্যমে ৫,৬০০টি সেবা প্রদান করা হয়। এ সময়ে ৭৬৮ জন প্রবাসী কল্যাণ ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেন।

দেশে প্রত্যাবর্তনের জন্য মোট ১৪ হাজার ৫১টি আউটপাস ইস্যু করা হয়, যার মধ্যে ডিটেনশন সেন্টারে আটক ২৫৩ প্রবাসী অন্তর্ভুক্ত ছিলেন। গত বছরে হাইকমিশনের প্রতিনিধিদল কেন্দ্রীয় কারাগারসহ ডিটেনশন সেন্টার ৩১ বার পরিদর্শন করেন। এ ছাড়া ১২ বার মালদ্বীপের হিমাগার পরিদর্শনের মাধ্যমে ৪৪টি মরদেহ দেশে প্রেরণ করা হয়। বাংলাদেশি নতুন শ্রমিকদের মালদ্বীপে আগমনের প্রক্রিয়া সহজ করতে ৭৬৩টি ভিসা সত্যায়ন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X