গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণীর মৃত্যু 

নিহত নিশাত জান্নাত। ছবি : সংগৃহীত
নিহত নিশাত জান্নাত। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক তরুণীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাত ১২টার দিকে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

নিহত তরুণী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার রায়গড় গ্রামের বাসিন্দা নিশাত জান্নাত (১৯)। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস)।

পরিবার সূত্রে জানা যায়, নিশাত জান্নাত জ্যামাইকার পারসন্স বুলেভার্ড এলাকায় একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। নিশাতের বাবা হেলাল আহমদ উডসাইডের একটি মসজিদের ইমাম।

২০১৭ সালে তার পরিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে গমন করেন। নিশাত জান্নাত চার বোনের মধ্যে বড়। তার দুই ছোট বোনের বয়স যথাক্রমে ৯ ও ৪ বছর। সে ছোট বোনের জন্য কেক আনতে বেরিয়েছিলেন।

এদিকে মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে জানাজা শেষে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। নিশাত জান্নাতের এমন মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X