কামাল পারভেজ অভি, সৌদিআরব
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১০:৪৮ এএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

হজে গিয়ে এক দিনেই ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের মসজিদুল হারাম (কাবা শরিফ)। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মসজিদুল হারাম (কাবা শরিফ)। ছবি : সংগৃহীত

তীব্র গরমের মধ্যে পালিত হচ্ছে এবারে হজ। হজ পালন করতে গিয়ে এরই মধ্যে তিন দিনে হিট স্ট্রোকের শিকার হয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি হজযাত্রী। বৃহস্পতিবার (২৯ জুন) সাত বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩০ জুন) এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত হজ পালনে গিয়ে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক দিনেই মারা গেছেন সাতজন।

এবার মক্কার প্রচণ্ড তাপ ও গরমে হিটস্ট্রোকের শিকার হয়েছেন অনেকে। এর বাইরে গত ৩৯ দিনে অন্তত এক লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী তীব্র গরমজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতাল এবং অস্থায়ী স্বাস্থ্যশিবিরগুলোতে চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহম্মদ আল আবদুল আলি।

হজ পালন করতে গিয়ে মক্কায় হজযাত্রী মারা গেলে তাদের মসজিদুল হারামে জানাজা শেষে মক্কার শরাইয়া কবরস্থানে দাফন করা হয়। মদিনায় মারা গেলে মসজিদে নববিতে জানাজা শেষে দাফন করা হয়। আর জান্নাতুল বাকি কবরস্থানে এবং জেদ্দায় মারা গেলে সেখানকার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

দেশটির আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মৃত্যুবরণ করলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। মরদেহ তার নিজ দেশে নেওয়া যায় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

চলতি জুন মাসের প্রায় প্রতিদিনই সৌদিআরবে গড় তাপমাত্রা ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রির মধ্যে। এতে বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হাজি অসুস্থ হয়ে পড়ছেন। গরমে অনেকে মারাও যাচ্ছেন।

এদিকে বাংলাদেশ হাজিদের ফিরতি ফ্লাইট আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২ আগস্ট পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X