নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

নিহত জাহাঙ্গীর আলম রাসেল। ছবি : সংগৃহীত
নিহত জাহাঙ্গীর আলম রাসেল। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম রাসেল (৩২)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছেলে।

বুধবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই চাটখিল খোয়াজের ভিটি ফাফিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আলমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত সাড়ে ১০টার দিকে হকিস্ট্রিট শহরে তার এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় রাসেল। খাবার শেষে তার দোকানে ফেরার পথে আফ্রিকান সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সেখানে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। সরকারের সহযোগিতা পেলে লাশ দেশে আনার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, সে দীর্ঘ ১২ বছর থেকে আফ্রিকায় রয়েছে। ব্যবসায়ীক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। রাসেল দেড় বছর পূর্বে দেশে এসে বিয়ে করেছিল। তার ৯ মাস বয়সী রাইসা আক্তার নামে এক কন্যা সন্তান রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, নিহতের পরিবার এ বিষয়ে তাদের অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে সার্বিক সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X