নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থী বা নামি নেতাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : ওবায়দুল কাদের

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের পথসভায় নেতাকর্মীদের ভিড়। ছবি : কালবেলা
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের পথসভায় নেতাকর্মীদের ভিড়। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একজন প্রার্থী বা নামি নেতাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি আপনাদের কাছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছেন। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ‘৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবে না।

তিনি আরও বলেন, আজকে বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে, লাশ ফেলার রাজনীতি করতে চায়। তারা ‘৭৫-এ খুন করেছে। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া ও খালেদা জিয়া ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।

মন্ত্রী বলেন, বিদেশি শক্তি আমাদের পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উসকানি দিলে এটা মেনে নেব না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১০

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১২

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৩

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৪

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৫

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৬

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৭

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৮

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৯

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

২০
X