ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদুল হারামে এ সপ্তাহে জুমা পড়াবেন শায়খ সুদাইস

শায়খ আব্দুর রহমান আস সুদাইস | ছবি : সংগৃহীত
শায়খ আব্দুর রহমান আস সুদাইস | ছবি : সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে শুক্রবার (২৯ আগস্ট, ৬ রবিউল আওয়াল) জুমার নামাজের ইমামতি করবেন মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম ও হারামাইন শরিফাইন পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট শায়খ আব্দুর রহমান আস সুদাইস। একই দিনে মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন খ্যাতনামা ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল বারি আত-তুবাইসি। মসজিদুল হারাম ও মসজিদে নববিবিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন এ তথ্য জানিয়েছে।

মসজিদুল হারামের এ সপ্তাহের জুমার ইমাম ও খতিব শায়খ সুদাইস সৌদি আরবের রাজধানী রিয়াদে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করেন তিনি।

প্রখ্যাত এই আলেম ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন। এরপর ১৯৮৭ সালে মাস্টার্স শেষ করেন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৯৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শরিয়তে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি সরকারের একজন মন্ত্রী সমমর্যাদার ব্যক্তি। এ ছাড়া তিনি মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে ৪০ বছর ধরে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

অন্যদিকে, মসজিদে নববির এবারের জুমার ইমাম আত-তুবাইসি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন। তার বংশ ওতাইবা গোত্রের সঙ্গে সম্পর্কিত। তিনি অল্প বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করেন। এরপর ১৩৮৯ হিজরিতে শরিয়া বিজ্ঞান অধ্যয়নের জন্য আল-আরকাম ইনস্টিটিউটে যোগদান করেন। শায়খ তুবাইসি ১৪০৪ হিজরিতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম হন। ১৪১০ হিজরিতে তারাবিহ নামাজের ইমামতির জন্য তাকে মসজিদে হারামে ইমাম নিযুক্ত করা হয়। এরপর ১৪১৪ হিজরিতে তিনি মসজিদে নববিতে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন।

আরও পড়ুন : বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

আরও পড়ুন : স্ত্রী নাকফুল না পরলে স্বামীর হায়াত কমে যায়, এই কথাটি কি সঠিক?

মসজিদুল হারাম ও মসজিদে নববি মুসলিম বিশ্বের অন্যতম সম্মানিত ও পবিত্র স্থান। এই দুই মসজিদে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববি) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’ (মাজমাউয যাওয়াইদ : ৪/১১)

আরেক হাদিসে ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার এ মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামাজ আদায় করার চেয়েও উত্তম। (বোখারি : ১১৯০, মুসলিম : ১৩৯৪)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১০

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১১

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৪

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৫

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৮

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৯

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

২০
X