কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী নাকফুল না পরলে স্বামীর হায়াত কমে যায়, এই কথাটি কি সঠিক?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের সমাজে কিছু বিশ্বাস এমনভাবে গেঁথে বসে আছে, যেন এগুলো ধর্মেরই অংশ। বিশেষ করে বিয়ের পর নারীদের জন্য চুড়ি, নাকফুল কিংবা সিঁদুর পরা নিয়ে বহু অলিখিত নিয়ম রয়ে গেছে। কেউ যদি এই অলঙ্কার না পরে, তাহলেই শুরু হয়ে যায় ফিসফাস—‘ওর স্বামীর কিছু হয়ে যাবে না তো?’, ‘সংসারে অশান্তি নেমে আসবে’, ‘স্বামীর হায়াত কমে যেতে পারে’ ইত্যাদি। এর পেছনে ধর্মীয় ব্যাখ্যা কী, সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করে না অনেকেই।

বিশেষ করে নাকফুল নিয়ে এমন কুসংস্কার ছড়িয়ে আছে যে, স্ত্রীর নাকফুল না পরা নাকি স্বামীর জীবনের ওপর প্রভাব ফেলে! অথচ ইসলাম কোনোদিন এমন দাবি করেনি। বরং এসব মনগড়া ধারণা ইসলাম স্পষ্টভাবে নাকচ করেছে। ধর্মে কোথাও বলা হয়নি, অলঙ্কার না পরলে বরকত উঠে যাবে, রিজিকে টান পড়বে কিংবা কারো জীবন হুমকির মুখে পড়বে। এসব নিছক সমাজের বানানো কুসংস্কার, যার কোনো ভিত্তি কোরআন-হাদিসে নেই।

ইসলাম বরাবরই বাস্তবসম্মত ও সরল জীবনব্যবস্থার ওপর জোর দেয়। অলঙ্কার পরা ইসলাম অনুমোদন করে বটে, তবে সেটা একান্তই রুচির ব্যাপার।

চলুন, এ বিষয়ে কোরআন-হাদিসের ভাষ্য জেনে নিই—

‘স্ত্রী নাকফুল না পরলে স্বামীর আয়ু কমে যায়’— ইসলামের দৃষ্টিতে এ রকম ধারণা ভ্রান্ত, মনগড়া কুসংস্কার। কারো এ রকম বিশ্বাস থাকলে তা পরিত্যাগ করা আবশ্যক। কারণ, আল্লাহ তায়ালা প্রত্যেকের হায়াত নির্দিষ্ট করে রেখেছেন। নির্ধারিত সময়ের আগে বা পরে কারো মৃত্যু হবে না। রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, তা নির্দিষ্টভাবে লিখিত আছে। আর যে দুনিয়ার প্রতিদান চায়, আমি তা থেকে তাকে দিয়ে দিই, আর যে আখিরাতের বিনিময় চায়, আমি তা থেকে তাকেও দিই এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেব।’ (সুরা আলে ইমরান : ১৪৫)

প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আল্লাহ তায়ালা প্রত্যেক ব্যক্তির হায়াত ঠিক করে দিয়েছেন। স্ত্রীর নাকফুলের ওপরে স্বামীর হায়াত ঝুলে নেই। তার হায়াত আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন, তা-ই তিনি ভোগ করবেন। এর একদিন আগেও মরবেন না। অতএব স্ত্রী নাকফুল পরুক আর না পরুক তাতে স্বামীর হায়াতে কোনো প্রকার কমবেশি হবে না।’

নারীদের জন্য চুড়ি-নাকফুল পরা জরুরি?

ইসলামে চুড়ি বা নাকফুল পরা জরুরি নয়। আবার পরলে গোনাহও হবে না। তাই চুড়ি বা নাকফুল না পরার কারণে রিজিক বা আয়ুতে বরকত কমে যাওয়ারও কোনো কারণ নেই। কারণ, রিজিক কমানো-বাড়ানো একমাত্র আল্লাহর হাতে। কোরআনে বলা হচ্ছে,‘পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই (উল্লেখ) এক সুবিন্যস্ত কিতাবে (লওহে মাহফুজে) রয়েছে।’( সুরা হুদ : ৬)

নবীজি (সা.) কি চুড়ি-নাকফুল পরতে নিষেধ করেছেন?

ইসলামে নারীদের জন্য চুড়ি, নাকফুল, কানের দুল, গলার হার বা চেইন ইত্যাদি অলঙ্কার পরিধান করা জায়েজ। আরবে জাহেলি যুগ থেকে নারীদের এ রকম অলঙ্কার পরার প্রচলন ছিল। ইসলামও এই প্রচলন অনুমোদন করেছে। নবীজি (সা.) নারীদের অলঙ্কার পরিধান করতে নিষেধ করেননি।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) এক ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। আগে-পরে কোনো নামাজ পড়লেন না। তারপর বেলালকে (রা.) সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন। তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করতে উৎসাহ দিলেন। তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের চুড়ি খুলে দিতে লাগলেন। ( বোখারি : ১৪৩১)

এ হাদিস থেকে বোঝা যায়, নারী সাহাবিরা কানে দুল ও হাতে চুড়ি পরতেন। নবীজি (সা.) তা অনুমোদন করেছেন। তাই এসব অলঙ্কার পরিধান করা নিষিদ্ধ নয়। তবে, ইসলামে নারীদের অলঙ্কার পরিধান করাকে আবশ্যক করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X