কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

পবিত্র শবেমেরাজ আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র লাইলাতুল মেরাজ বা শবেমেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহ তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.)-কে মেরাজে আরোহণের বিশেষ মর্যাদা দান করেন। এ মহিমান্বিত রাতে তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ বিধান নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন।

পবিত্র কোরআনে এ অলৌকিক ঘটনাকে ‘ইসরা’ (রাতের সফর) ও ‘মিরাজ’ (ঊর্ধ্বগমন) হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে মুসলিম উম্মাহর কাছে শবে মেরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি রাত।

পবিত্র শবেমেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মুসলমানরা এ রাতটি পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার, দোয়া ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন, যাতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X