ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শরীরের ক্ষতস্থানে ওষুধ লাগালে কি রোজা ভেঙে যাবে? জানুন

শরীরের ক্ষতস্থানে ওষুধ লাগালে কি রোজা ভেঙে যাবে? জানুন
রোজা ভঙ্গ হওয়ার অন্যতম কারণ হলো শরীরের ভেতরে কোনো কিছু প্রবেশ করা | ছবি : সংগৃহীত

রমজান মাসে রোজা পালন করতে গিয়ে অনেক সময় অসুস্থতা বা শরীরের বিভিন্ন ক্ষত-যখমের কারণে ওষুধ বা মলম ব্যবহারের প্রয়োজন হয়। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, শরীরের ক্ষতস্থানে ওষুধ লাগালে কি রোজা ভেঙে যায়? বিষয়টি সাধারণ মনে হলেও শরিয়তের দৃষ্টিতে এর সূক্ষ্ম বিধান রয়েছে।

কারণ, রোজা ভঙ্গ হওয়ার অন্যতম কারণ হলো শরীরের ভেতরে কোনো কিছু প্রবেশ করা। কিন্তু সব ধরনের ওষুধ বা মলম ব্যবহারে রোজা নষ্ট হয় না; বরং ক্ষতের ধরন, ওষুধ শরীরের ভেতরে প্রবেশ করার সম্ভাবনা এবং ব্যবহারের পদ্ধতির ওপর বিধান নির্ভর করে। হাদিস ও ফিকহের কিতাবে এ বিষয়ে স্পষ্ট আলোচনা পাওয়া যায় এবং আলেমগণ বিভিন্ন অবস্থার ভিত্তিতে এর ব্যাখ্যা দিয়েছেন।

তাই রোজা সহিহভাবে আদায় করতে এ মাসআলাটি জানা জরুরি, বিশেষ করে যারা অসুস্থতা বা আঘাতজনিত কারণে নিয়মিত ওষুধ ব্যবহার করেন তাদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

চলুন তাহলে জেনে নিই, শরীরের ক্ষতস্থানে ওষুধ লাগালে রোজার অবস্থা নিয়ে কী বলছেন ফক্বিহরা-

১. মাথার এমন যখমে ওষুধ লাগালে রোজা ভেঙ্গে যাবে, যা দিয়ে ওষুধ মস্তিষ্কে চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন স্থানে ওষুধ লাগাতে হলে পরে সে রোজা কাজা করে নিতে হবে।

২. পেটের এমন ক্ষতে ওষুধ লাগালে রোজা ভেঙ্গে যাবে, যা দিয়ে ওষুধ পেটের ভেতর চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন ক্ষতে ওষুধ লাগালে পরে সে রোযার কাজা করে নিতে হবে।

৩. নাকে ওষুধ বা পানি দিলে তা যদি খাদ্যনালিতে চলে যায়, তাহলে রোজা ভেঙ্গে যাবে এবং কাজা করতে হবে।

৪. গুহ্যদেশের ভেতর ওষুধ বা পানি ইত্যাদি গেলে রোজা ভেঙ্গে যাবে। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم فقال إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.

শরীর থেকে (কোনো কিছু) বের হলে অজু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোজা এর উল্টো। রোজার ক্ষেত্রে কোনো কিছু শরীরে প্রবেশ করলে রোজা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)। (সুনানে কুবরা ও বায়হাকি : ৪/২৬১)

উৎস : মাসিক আল কাউসার

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X