ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি? জানুন

রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার
রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি | ছবি : সংগৃহীত

রমজান মাসে রোজা পালন করতে গিয়ে অসুস্থতা বা দীর্ঘদিনের রোগে ভোগা মানুষের মনে নানা প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে হাঁপানি বা শ্বাসকষ্টে আক্রান্ত অনেকেই নিয়মিত ইনহেলার ব্যবহার করেন।

তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি না, আর ব্যবহার করলে রোজার কী বিধান হবে? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একদিকে রয়েছে রোজা সহিহভাবে আদায় করার দায়িত্ব, অন্যদিকে অসুস্থতার কারণে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা।

চলুন তাহলে শরিয়তের ভাষ্য জেনে নিই-

রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙ্গে যায়। তাই সেহরির শেষ সময় এবং ইফতারের প্রথম সময় ইনহেলার ব্যবহার করলে যদি তেমন অসুবিধা না হয়, তবে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। কিন্তু অসুস্থতা বেশি হওয়ার কারণে যদি দিনেও ব্যবহার করা জরুরি হয়, তাহলে তখন ব্যবহার করতে পারবে।

সেক্ষেত্রে করণীয় হলো-

১. উক্ত ওজরে দিনের বেলা ইনহেলার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকবে।

২. পরবর্তীতে রোগ ভালো হলে এর কাজা করে নেবে।

৩. আর ওজর যদি আজীবন থাকে, তাহলে ফিদয়া আদায় করবে।

( সুরা বাকারা : ১৮৪, মাজমাউল আনহুর : ১/৩৬৬, রদ্দুল মুহতার : ২/৩৯৫, মাজাল্লা মাজমাউল ফিকহিল ইসলামি, সংখ্যা : ১০, ২/৩১-৬৫)

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X