ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আপনার কত টাকা থাকলে এ বছর ফিতরা ওয়াজিব, জেনে নিন

ফিতরা
সদকায়ে ফিতর শুধু গরিব মুসলিমদের হক | ছবি : সংগৃহীত

সাদাকাতুল ফিতর মূলত দুটি আরবি শব্দের সমষ্টি। এর মধ্যে সাদাকা শব্দের আভিধানিক অর্থ হলো দান, আর ফিতর শব্দের আভিধানিক অর্থ হলো উন্মুক্তকরণ বা রোজা ভঙ্গকরণ। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর যেহেতু তা ভঙ্গ করা হয় এবং এ উপলক্ষে শরিয়ত কর্তৃক আরোপিত এই দান অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়, তাই একে সাদাকাতুল ফিতর নামে আখ্যায়িত করা হয়।

কাদের ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব

ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়াল ভোরে নিজের মৌলিক প্রয়োজন ও ব্যবহার্য জিনিসপত্রের বাইরে যেসব মুসলিম নর-নারী এমন পরিমাণ সম্পদের মালিক হন, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার দামের সমান বা তার বেশি; তাদের ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব।

সাদাকাতুল ফিতরের নেসাবের ক্ষেত্রে টাকা-পয়সা, সোনা- রুপা, অলংকার, ব্যবসায়িক পণ্যের সাথে বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, বসবাসের অতিরিক্ত বাড়ি, অপ্রয়োজনীয় আসবাবপত্র– এসব কিছুও হিসাবযোগ্য। এসব মিলে যদি সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্যের সম্পদ থাকে, তাহলেও সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে।

হাদিসে নবীজি (সা.) ছোট-বড় সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। নাবালেগ, মানসিক ভারসাম্যহীনের সম্পদ থেকে তার অভিভাবক সদকায়ে ফিতর আদায় করবেন। (রদ্দুল মুহতার : ২/৩৫৯)

চলতি বছর অর্থাৎ ১৪৪৭ হিজরি/২০২৬ সালে একজন ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত কত টাকা থাকলে ফিতরা আদায় করতে হবে, তা জানিয়েছে রাজধানী ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ।

প্রতিষ্ঠানটির দারুল ইফতা জানায়, ইসলামি শরিয়তের মানদণ্ড অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য ধরে এ বছর জাকাত-ফিতরার নেসাব ২,৩০,০০০ টাকা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দারুল ইফতার প্রধান মুফতি মনসূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নেসাব ঘোষণা করা হয়।

ঘোষিত নেসাব অনুযায়ী, কোনো মুসলিমের কাছে পূর্ণ এক বছর ২,৩০,০০০ টাকা থাকলে তাকে জাকাত আদায় করতে হবে এবং ঈদুল ফিতরের দিন সকালে এই পরিমাণ সম্পদ বা নগদ টাকা থাকলে ফিতরা দিতে হবে।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালংকারের জাকাত আদায়ের হিসাব (রাহমানিয়া)

স্বর্ণ বাজারমূল্য (প্রতি ভরি) ১৫% বাদে জাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি)
২২ ক্যারেট ২৫৮৮২৫টাকা ২২০০০০ টাকা
২১ ক্যারেট ২৪৭১০০ টাকা ২১০০০০ টাকা
১৮ ক্যারেট ২১১৭৬০ টাকা ১৮০০০ টাকা
সনাতন ১৭৩৩৩০ টাকা ১৫০০০০ টাকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপরিউক্ত জাকাতযোগ্য মূল্যের ভিত্তিতে মোট স্বর্ণমূল্যের ওপর ২.৫% হারে জাকাত দিতে হবে।

সদকায়ে ফিতরের হিসাব (রাহমানিয়া আরাবিয়া)

খাদ্যদ্রব্য পরিমাণ প্রতি কেজি দর ১টি ফিতরা
কিশমিশ ৩.৩ কেজি ৮৫০/= ২৮০০/=
পনির ৩.৩ কেজি ৮০৩/= ২৬৫০/=
খেজুর ৩.৩ কেজি ৬০৬/= ২০০০/=
যব ৩.৩ কেজি ১৩৬/= ৪৫০/=
গম/ আটা ১.৬৫ কেজি ৬০/= ১০০/=

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুপার দরে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে; তাই প্রত্যেকে নিজ এলাকায় বাজারদর যাচাই করে জাকাত পরিশোধ করবেন।

উল্লেখ, এখানে ফিতরার সর্বনিম্ন যে পরিমাণ তুলে ধরা হয়েছে, তা ২৪ ফেব্রুয়ারি জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতার প্রকাশিত মূল্য অনুয়ায়ী তুলে ধরা হয়েছে। তবে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির পক্ষ থেকে এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X