ইসলাম ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এই ৫ কারণে রিজিক কমে যায়

রিজিক
রিজিক বা জীবিকার সংস্থান আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত | ছবি : সংগৃহীত

রিজিক বা জীবিকার সংস্থান আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত। হালাল রিজিক শুধু জীবনের প্রয়োজন মেটায় না, বরং ইবাদত কবুলেরও গুরুত্বপূর্ণ শর্ত। আমাদের দেশের সাধারণ মানুষ হালাল রিজিকের জন্যই পরিশ্রম করে দিনরাত। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো এক অজানা কারণে আয়-রোজগারে আগের মতো আর বরকত থাকে না; রিজিক যেন কমে যেতে শুরু করে।

আসলে রিজিক কমে যাওয়ার পেছনে কিছু কারণ রয়েছে, যেগুলোর ব্যাপারে কোরআন-হাদিসে সতর্ক করা হয়েছে। কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘তোমার রব যাকে ইচ্ছা রিজিক দেন প্রশস্তভাবে, আবার যাকে ইচ্ছা দেন সীমিত করে। কিন্তু অনেক মানুষই এটা বুঝে না।’ (সুরা সাবা : ৩৬)

চলুন জেনে নিই, কোন কোন কাজ আমাদের রিজিকে প্রভাবিত করে এবং কীভাবে সেগুলো থেকে বিরত থেকে আল্লাহর রহমত অর্জন করা যায়।

হারাম উপার্জন

মানুষের রিজিক কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হারাম উপার্জন। আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘হে মানবজাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর।’ (সুরা বাকারা : ১৬৮)

রাব্বুল আল আমিনের এই নির্দেশ অমান্য করে হারাম উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে, তাকে বরকত দান করা হয়।’ (মুসলিম : ১০৫২)

পাপ কাজে লিপ্ত থাকা

রিজিক কমে যাওয়ার আরেকটি কারণ পাপাচারে লিপ্ত থাকা। সাওবান (রা.)- থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়।’ (ইবনে মাজাহ : ৪০২২)

সুদের কারবার করা

সুদের কারবারের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবেও জড়িত থাকা উচিত নয়। সুদের কারবারে ব্যবসার বরকতও নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন।’ (সুরা বাকারা : ২৭৬)

প্রতারণা করা

মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং মিথ্যা কসম খেলে আয়-উপার্জনের বরকত চলে যায়। আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসুল (সা.) বলেছেন, ‘বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো। কারণ, মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয়, কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়।’ (মুসলিম : ১৬০৭)

অকৃতজ্ঞ থাকা

মানুষ যখন তার প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানবজীবন। কমে যায় রিজিক। আল্লাহ বলেন, ‘আর যদি অকৃতজ্ঞ হও, তবে মনে রেখো, আমার শাস্তি বড়ই কঠোর।’ (সুরা ইবরাহিম : ৭)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১০

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১১

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৩

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৪

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৫

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৭

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৮

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৯

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

২০
X