কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরি, দোয়া কামনা

শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী
শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী | ছবি: কালবেলা

গুরুতর অসুস্থ সিলেটের মুরুব্বি আলেম ও দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালক শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৩ মে) কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তনেতা ও লক্ষ্মিপুরীর ঘনিষ্ঠজন মাওলানা আবুল হোসাইন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন শায়খ লক্ষ্মিপুরী। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার (৯ মে) তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে শায়খ লক্ষ্মিপুরীর অসুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দারুল উলুম কানাইঘাটের সহকারী মহাপরিচালক ও প্রধান শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরি।

কালবেলাকে তিনি বলেন, দেশের বরেণ্য এই আলেম দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় দ্বীনি খেদমতে ফিরিয়ে আনেন—এ জন্য তিনি দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেন।

উল্লেখ্য, শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী সিলেট অঞ্চলের একজন সুপরিচিত মুরুব্বি আলেম। দীর্ঘদিন ধরে তিনি দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। ধর্মীয় শিক্ষা বিস্তার ও ইসলামি সমাজগঠনে তার অবদান সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

বায়ু দূষণে আজ শীর্ষে নয়া দিল্লি, ঢাকার অবস্থান কত

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

১০

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

১১

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

১২

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

১৩

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

১৪

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

১৫

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

১৬

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

১৭

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

১৮

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

১৯

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

২০
X