মুফতি দিদার হুসাইন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানুষের জীবনে বরকত এমন এক অমূল্য নিয়ামত, যা শুধু সম্পদের প্রাচুর্যে সীমাবদ্ধ নয়; বরং অল্প সম্পদে তৃপ্তি, সময়ের সঠিক ব্যবহার, ইবাদতে স্বাদ, পরিবারে শান্তি এবং কর্মে সফলতার মধ্যেই বরকতের প্রকৃত প্রকাশ ঘটে। আমাদের আশপাশের অনেককে অধিক পরিমাণে উপার্জন করতে দেখা যায়; কিন্তু দিনশেষে তারা অশান্তি ও হতাশার গল্প শোনান। এর কারণ হলো, চলার পথে তার কিছু গোনাহ ও ভুল অভ্যাস এমন আছে, যা অজান্তেই জীবন থেকে বরকত কেড়ে নিয়েছে।

নিচে কালবেলার পাঠকদের জন্য এমনই পাঁচটি অভ্যাসের কথা তুলে ধরা হলো:

১. মিথ্যা ও প্রতারণা

মিথ্যা ও প্রতারণা বরকত ধ্বংসের অন্যতম প্রধান কারণ। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের ক্ষেত্রে অসততা মানুষের উপার্জনকে বরকতহীন করে দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যদি সত্য কথা বলে এবং পণ্যের দোষ-ত্রুটি প্রকাশ করে, তবে তাদের লেনদেনে বরকত দেওয়া হয়। আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন করে, তবে তাদের লেনদেনের বরকত মুছে ফেলা হয়। (বোখারি: ২০৭৯)

অতএব, প্রতারণার মাধ্যমে অর্জিত লাভ সাময়িকভাবে বেশি মনে হলেও তা প্রকৃত অর্থে কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত করে।

২. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়; এটি বরকত লাভেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ুতে বরকত দেওয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে (বোখারি: ৫৯৮৬)। যেখানে সম্পর্ক রক্ষা বরকতের কারণ, সেখানে সম্পর্ক ছিন্ন করা নিঃসন্দেহে বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ।

৩. সুদ ও হারাম উপার্জন

সুদ, ঘুষ, প্রতারণা, জালিয়াতি কিংবা মানুষের হক নষ্ট করে অর্জিত সম্পদ বাহ্যিকভাবে বাড়লেও তাতে বরকত থাকে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদকাকে বৃদ্ধি করেন। (সুরা আল বাকারা: ২৭৬)

তাফসিরবিদগণ বলেন, এখানে ‘নিশ্চিহ্ন’ করার অর্থ শুধু সম্পদ কমে যাওয়া নয়; বরং সেই সম্পদের বরকত, কল্যাণ ও শান্তি উঠে যাওয়াও এর অন্তর্ভুক্ত। (তাফসিরে ইবনে কাসির: ১/৬১৩)

৪. দিনের প্রথম ভাগকে অবহেলা করা

সকালের সময়কে আল্লাহ তাআলা বিশেষ বরকতময় করেছেন। অথচ অনেকেই দিনের সবচেয়ে মূল্যবান সময়টি ঘুম, অলসতা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট করেন। রাসুলুল্লাহ (সা.) দোয়া করেছেন, ‘হে আল্লাহ! আমার উম্মতের জন্য দিনের প্রথম ভাগে বরকত দান করুন’। (আবু দাউদ: ২৬০৬)

তাই ফজরের পরের সময়কে ঘুমের মধ্যে না কাটিয়ে, ইবাদত, জ্ঞানার্জন ও জীবিকার কাজে ব্যয় করা বরকত অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম।

৫. অলসতা ও কর্মবিমুখতা

অলসতা মানুষকে ধীরে ধীরে ইবাদত, জ্ঞানচর্চা, উপার্জন এবং কল্যাণর পথে বাধা সৃষ্টি করে। এজন্যই রাসুলুল্লাহ (সা.) বারবার অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি দোয়া করতেন, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই’। (মুসলিম: ২৭০৬)

যে বিষয় থেকে নবী (সা.) নিজেই নিয়মিত আশ্রয়থ প্রার্থনা করেছেন, তা যে মানুষের দুনিয়া ও আখিরাতের জন্য বড় ক্ষতির কারণ, এতে কোনো সন্দেহ নেই। অলসতা মানুষের সময়, সম্ভাবনা ও জীবনের বরকত নষ্ট করে দেয়।

শেষ কথা

বরকত এমন এক নেয়ামত, যা অর্থ দিয়ে কেনা যায় না; এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। তাই জীবনের বরকত ধরে রাখতে হলে মিথ্যা ও প্রতারণা বর্জন করতে হবে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে, সুদ ও হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে, দিনের প্রথম ভাগকে মূল্য দিতে হবে এবং অলসতাকে পরিহার করতে হবে। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহ তার জীবন, সময়, পরিবার ও রিজিকে এমন বরকত দান করেন, যা কোনো পার্থিব হিসাব দিয়ে পরিমাপ করা যায় না।

লেখক: শরিয়াহ কনসালট্যান্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

১০

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

১১

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

১২

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১৩

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৫

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

১৬

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

১৭

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

১৮

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

১৯

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

২০
X