কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসুত ওজিলরা এখন কক্সবাজারে

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের পুত্র বিলাল এরদোয়ান, জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল এবং আন্তর্জাতিক সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেছেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে ঠাসা কর্মসূচি রয়েছে এরদোয়ানের। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশেষ বিমানে করে এরদোয়ানরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

পরে তারা সড়ক পথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান। এ ছাড়া, ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা-সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তারা। ক্যাম্প ৪-এ টিকা আয়োজিত রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামে এরদোয়ানের ব্যক্তিগত বিমান। সেখান থেকে সোজা হোটেলে যান তিনজনই। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকার কয়েকটি প্রকল্প রয়েছে বাংলাদেশে। আরনের সঙ্গে এরদোয়ান, ওজিলও হোটেল থেকে সংস্থার দপ্তরে যান। সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি নতুন মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির জেতার পর টিকার আর্থিক সহায়তায় এই মেডিকেল সেন্টার তৈরির কাজ শুরু হয়েছিল। ওজিলদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ স্বর্ণের বাজারদর

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১০

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

১১

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

১৩

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

১৪

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

১৬

ইতিহাসের এই দিনে

১৭

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

১৮

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

২০
X