কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, কবে কোথায় খেলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। ছবি :  সংগৃহীত
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের সময়সূচি নিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। আগে থেকেই সিরিজটি চূড়ান্ত থাকলেও এর দিনক্ষণ নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। অবশেষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসবে পাকিস্তান দল। পরদিনই অনুশীলনে নামবে তারা। একদিন পরই প্রথম ওয়ানডে খেলতে মাঠে নেমে যাবে বাংলাদেশ ও পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ মার্চ। এছাড়া তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ১৫ মার্চ মাঠে নামবে দুই দল। তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরআগে, গত বছরের জুলাইয়ে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সে সময় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে ২-১ ব্যবধানে হেরেছিল দলটি। তার আগে গত বছরের মে ও জুন মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদশে। সে সময় ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X