কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১১:১৫ এএম
আপডেট : ১০ মে ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা ইলিয়াস কাঞ্চনের

ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত
ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত

ছাত্রদের চলমান দাবির প্রতি একাত্মতা পোষণ করেছেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (৯ মে) লন্ডন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, ছাত্রদের চলমান দাবির প্রতি আমি ‘জনতা পার্টি বাংলাদেশ’এর পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমি পারিবারিক কারণে লন্ডনে অবস্থান করায় ভিডিও বার্তার মাধ্যমে তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ২৪-এর চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করি। আমরা কোনো ফ্যাসিস্ট মানব না, আমি দেশে ফিরে এসে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, বর্তমানে দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ এবং দলের অন্যান্য সদস্যদের নিয়ে ছাত্রদের আন্দোলনের পাশে আছি।

এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে বিক্ষোভ চলছে। হাসনাত আবদুল্লাহ এ অবস্থান কর্মসূচির ডাক দেন। তার আহ্বানে সাড়া দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X