সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আন্দোলন যা হবার হয়েছে, এখন সবাই সঠিকভাবে কাজ করুক’ 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেওয়া কোনোভাবেই ঠিক নয়। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া সঠিকভাবে কাজ করুক সবাই।

সোমবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধন শেষে এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পোর্ট বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য, এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করুক সবাই। স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করা হলে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

অর্থ উপদেষ্টা বলেন, টকশোগুলোতে অনেকেই বলে থাকেন, দেশে কিছুই হচ্ছে না। তাদের উদ্দেশে বলব, দেখার জন্য চোখ থাকতে হয়। কেবল বহুতল ভবন দেখেই সব মূল্যায়ন করা ঠিক নয়। অনেক উন্নয়ন কাজ ভেতরে ভেতরে চলছে। অনলাইনে এখন বহু সরকারি সেবা পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক বা আইএমএফ কোনো প্রকল্পে সহায়তা করলেই ধরে নেওয়া যাবে না যে, তাদের নির্দেশেই কাজ করা হচ্ছে। বরং এসব উদ্যোগ আমাদের নিজেদের প্রয়োজনেই নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বিষয়ে তিনি বলেন, এটি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ভালো বলতে পারবে। সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না- আমার সময়েও করছে না। বর্তমানে অনেকের বিরুদ্ধেই দুদক তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার কার্যক্রম বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মে থেকে আন্দোলনে নামেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে বেশ কয়েক দিন ধরে সরকারের রাজস্ব আদায় কার্যক্রমে দেখা দেয় অচলাবস্থা। তবে দীর্ঘ টানাপোড়েনের পর গতকাল রোববার (২৯ জুন) রাতে পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X