বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

শবেবরাতের রাতে আলোচনায় মির্জা ফখরুলের মেয়ের ফেসবুক পোস্ট

শামারুহ মির্জা। ছবি : সংগৃহীত
শামারুহ মির্জা। ছবি : সংগৃহীত

পবিত্র শবেবরাতের রাতে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যখন প্রার্থনায় মগ্ন, ঠিক তখনই সামাজিক মাধ্যমে এক অন্যরকম ‘বার্তা’ নিয়ে হাজির হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জ্যেষ্ঠ কন্যা ও বিশিষ্ট গবেষক ড. শামারুহ মির্জা।

তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ইতোমধ্যে শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। রাজনীতির ঊর্ধ্বে উঠে তার এই লেখনীতে ধরা দিয়েছে সৌজন্যবোধ, সত্যনিষ্ঠা এবং এক আধ্যাত্মিক আর্তি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শামারুহ তার পোস্টে শুরুতেই গুরুত্ব দিয়েছেন মানুষের আচরণের ওপর। তিনি লিখেছেন, কখনো কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার ইনিশিয়েট করবেন না।’ তার মতে, শিষ্টাচার এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে যে উদাহরণ তৈরি হয়, তার কোনো বিকল্প নেই। বর্তমানের অসহিষ্ণু রাজনৈতিক ও সামাজিক আবহে মির্জা-কন্যার এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, ‘তারা সর্বদা সত্য, সততা এবং সুন্দরের পক্ষে। ধর্মের অনুষঙ্গ টেনে তিনি মনে করিয়ে দিয়েছেন এক অমোঘ সত্য- মানুষের প্রতিটি কর্মই দুই কাঁধে আসীন ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, যা শেষ পর্যন্ত পৌঁছাবে আল্লাহর কাছে। শুধু তা-ই নয়, তিনি প্রার্থনা করেছেন যেন ‘মুনাফেক’ বা ‘কপট’ ব্যক্তিদের হাত থেকে সবাইকে আল্লাহ রক্ষা করেন। রাজনৈতিক উত্তাপের আবহে এই ‘মুনাফেক’ শব্দটির প্রয়োগ নিয়ে চলছে নানাবিধ চর্চা।

নিজের শিকড়কে ভোলেননি শামারুহ। শবেবরাতের এই পবিত্র রাতে তিনি বিশেষভাবে দোয়া করেছেন তার পৈতৃক ভিটে ঠাকুরগাঁও এবং দেশবাসীর জন্য। একইসঙ্গে অনুরাগী ও সাধারণ মানুষের কাছেও চেয়েছেন আশীর্বাদ ও প্রার্থনা।

কালবেলা/আরএম/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X