কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস

ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

সরকার ও ছাত্রদলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘অব্যাহত জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, তীব্র লোডশেডিংসহ সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা ও কূটনৈতিক দুর্বলতায় জনজীবন যখন চরম বিপর্যস্ত, ঠিক তখনই ছাত্রদলের লাঠিয়াল বাহিনীর হাতে রামদা, চাপাতি তুলে দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।

এ বেপরোয়া সন্ত্রাসীরা কখনো কুপিয়ে গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলছে, কখনো শিক্ষার্থীদের ধরে নিয়ে পেটাচ্ছে, কখনো ভুয়া স্ক্রিনশট বানিয়ে হত্যাচেষ্টা করছে। এমনকি সাংবাদিকরাও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না।

আমরা মনে করি, এ সকল ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

একদিকে ক্যাম্পাসে সন্ত্রাস, চাপাতি, রামদা ও কর্তৃত্ববাদী রাজনীতি ফিরিয়ে এনে গেস্টরুম, গণরুম কায়েম করে শিক্ষার্থীদের দলদাস বানানোর তীব্র মনোবাসনা, অন্যদিকে সরকারের অব্যাহত ব্যর্থতা আড়াল করার লক্ষ্যেই এসকল ঘটনা ঘটানো হচ্ছে।

বিগত কয়েকদিন যাবৎ চট্টগ্রামসহ দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরি ও অস্ত্রের মহড়া আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কেও অস্থিতিশীল করার লক্ষ্যে বিগত কয়েকদিন যাবৎ নানা অপতৎপরতায় ব্যর্থ হয়ে অবশেষে ভুয়া স্ক্রিনশটের আশ্রয় নিয়েছে ছাত্রদল।

যেকোনো মূল্যে সংঘাত বাঁধিয়ে শিক্ষাঙ্গণকে অস্থিতিশীল করে কারা ফায়দা নিতে চায় তা দেশের আপামর ছাত্রসমাজের কাছে আবারও স্পষ্ট হলো।

প্রথমে একটি ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়া শুরু হয়। বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্লাটফর্ম দ্রুততম সময়ের মধ্যেই নিশ্চিত করে স্ক্রিনশটটি ভুয়া এবং বানানো।

জীবনের নিরাপত্তা চাইতে থানায় গেলে ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি আব্দুল্লাহ আল মাহমুদ, উবায়দুর রহমান হাসিবসহ ডাকসু ও হল সংসদের বিভিন্ন প্রতিনিধিকে শাহবাগ থানায় অবরুদ্ধ করে হামলা চালানো হয়।

মুসাদ্দিক, জুবায়ের, আলভি, সাদিক, জুমা, সালমাদের হেনস্তা ও বেধড়ক মারধর করা হয়।

কেবল তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ক্যাম্পাস সাংবাদিকদের উপরও চড়াও হয় ছাত্রদল। এ নিয়ে দুদিনে অন্তত ১৬ সাংবাদিককে হেনস্তা করেছে তারা।

আমরা পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করেছি। তারা কেউই কোনো রেসপন্স করেন নাই। গুজব ছড়িয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টির পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সর্বোচ্চ ধৈর্য ধরেছি। ক্যাম্পাসের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আমরা সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান, দেশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় উদ্যোগী হোন। অন্যথায় ছাত্রদলের কর্মকাণ্ডই নিকট ভবিষ্যতে আপনাদের দিকে ব্যাকফায়ার করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১০

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১১

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১২

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৩

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৪

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৫

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৭

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৮

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৯

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

২০
X