ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

না খেললেও কেন ভারত যাচ্ছেন এবাদত?

এবাদত হোসেন। ছবি : সংগৃহীত
এবাদত হোসেন। ছবি : সংগৃহীত

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে দলের সঙ্গে থাকবেন পেসার এবাদত হোসেনও। তবে খেলতে নয়, দলে ফেরা সহজ করতে ভারত সফরে শান্তদের সঙ্গী হবেন তিনি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের এমন তথ্যই নিশ্চিত করেন ডানহাতি এ পেসার। এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে আছেন ইবাদত। হাঁটুতে হওয়া অস্ত্রপচার শেষে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

চোটের আপডেট জানিয়ে তিনি বলেন, ‘এখনো শতভাগ এফোর্ড দিয়ে বোলিং করার অনুমতি দেয়নি। ৭০-৮০ শতাংশ এরকম কাছাকাছি এফোর্ডে কাজ করছি। আমাকে হয়তো ভারত সফরে দলের সঙ্গে নেওয়া হবে।’

খেলতে না পারলেও কেন যাবেন ভারতে, সে উত্তর তার মুখেই শুনুন, ‘সেখানে বোলিং সাপোর্টটা পাব, ডাক্তার, ফিজিও, ট্রেনার… সব সাপোর্ট পাব। বাংলাদেশ দলের মনিটরিংয়ে থাকব। এ জন্যই হয়তো আমাকে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১১

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১২

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৩

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১৬

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১৭

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১৯

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

২০
X