স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১১:০৬ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মুল্ডারের তোপে বিপর্যস্ত বাংলাদেশ

আউট হয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটার। ছবি : কালবেলা
আউট হয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটার। ছবি : কালবেলা

মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তি। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে এখন পর্যন্ত সঠিক প্রমাণ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচের শুরুতেই প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডারের বোলিং তোপে মাত্র ২১ রানেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক দল।

প্রথম আঘাতটা আসে ইনিংসের চতুর্থ ওভারে, যখন সাদমান ইসলাম কোন রান না করেই আউট হন। মুল্ডারের ফুল লেংথ বল অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরের দিকে সুইং করছিল। সেই বল তাড়া করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন সাদমান, যা বাংলাদেশের ইনিংসের প্রথম ধাক্কা।

এরপর মুমিনুল হক নেমে কিছুটা স্থিতি আনার চেষ্টা করলেও টিকতে পারেননি বেশিক্ষণ। মুল্ডারের চতুর্থ ওভারে চার মেরে জড়তা কাটানোর ইঙ্গিত দিলেও, একই ওভারে মিডল স্টাম্পের দিকে করা একটি সুইং বল লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপার কাইল ভেরেইনার হাতে ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল। এই আউটে বাংলাদেশ আরও চাপে পড়ে যায়।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে দলের হাল ধরার চেষ্টা করেন, কিন্তু তিনিও মুল্ডারের শিকার হন। মাত্র ২১ রানে দলীয় তৃতীয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। নাজমুলের বিদায়ের পর উইকেটে আসেন মুশফিকুর রহিম, যিনি এখন মাহমুদুল হাসানের সাথে দলের ইনিংসকে পুনর্গঠনের চেষ্টা করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রান।

এদিকে রীতিমতো লম্বা সময় পর মিরপুরের ফিরলো টেস্ট ক্রিকেট। বাংলাদেশের টেস্টে শেষ দুই সিরিজের পাকিস্তান সফরে ছিল সুখস্মৃতি আর ভারত সফর দুঃস্বপ্নের। মিরপুরে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ তাই প্রোটিয়াদের হারিয়ে ভালো শুরু করতে চায়। অবশ্য এক্ষেত্রে পরিসংখ্যানকে পাশে পাচ্ছে বাংলাদেশ। কারণ উপমহাদেশের মাটিতে যে ২০১৫ সালের পর টেস্ট জেতেনি প্রোটিয়ারা। এখন দেখা যাক এই টেস্টে এইডেন মার্করামের দল তা পরিবর্তন করতে পারে কি না।

বাংলাদেশ দলে এই ম্যাচে একমাত্র পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X