স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের সুস্থতা কামনায় বাবর আজমের পোস্ট

তামিম ইকবাল ও বাবর আজম। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও বাবর আজম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবালের হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করায় দ্রুত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তামিম দুবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়েছে।

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সামাজিক মাধ্যমে তামিমের সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো,’ সঙ্গে যোগ করেন মোনাজাতের ইমোজি। বাবরের এই বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে গেছে।

শুধু বাবরই নন, আরও অনেক আন্তর্জাতিক ক্রিকেটার তামিমের পাশে দাঁড়িয়েছেন। ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং এক আবেগঘন বার্তায় লেখেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল। তুমি সবসময় কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছ এবং শক্তিশালী হয়ে ফিরেছো। এবারও তাই হবে। শক্ত থাকো, চ্যাম্পিয়ন!’

জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা লিখেছেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনে মন খারাপ হয়ে গেল। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দিক এবং তোমার প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দিক। যারা এই বার্তাটি দেখছেন, দয়া করে তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।’

ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও শুভকামনা জানিয়ে লেখেন, ‘এই লড়াই তুমি অবশ্যই জিতবে, তামিম! একেবারে তোমার ট্রেডমার্ক স্টাইলে ফিরে আসবে। প্রার্থনা রইল।’

ডাক্তারদের মতে, তামিম এখন শঙ্কামুক্ত তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে। ঢাকার একটি হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে আছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের এই অভিজ্ঞ ওপেনারের দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের ভক্ত ও সতীর্থরা প্রার্থনা করছেন। দেশের গর্ব তামিম ইকবাল যেন দ্রুত মাঠে ফিরতে পারেন, সেটাই সবার প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X