স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শান্তর নেতৃত্বে কেমন ছিল বাংলাদেশের পারফরম্যান্স

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত—যিনি এক সময় তিন ফরম্যাটেই ছিলেন বাংলাদেশের নেতা, আজ আর কোনো সংস্করণেই নেই নেতৃত্বের ভূমিকায়। কলম্বো টেস্ট শেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তিনি শেষ করলেন নিজের অধিনায়কত্ব অধ্যায়। এখন প্রশ্ন উঠছে, এই সময়ে বাংলাদেশ দল কেমন করেছে তার নেতৃত্বে?

টেস্ট ক্রিকেটের কথা বলা যাক প্রথমে। সবমিলিয়ে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন নাজমুল। এর মধ্যে ৪টি জয়, ৯টি হার আর একটি ড্র। জয়গুলোর মধ্যে অন্যতম স্মরণীয় ছিল পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২-০ তে সিরিজ জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ও এসেছে তার হাত ধরেই। এছাড়া চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে একটি জয়ও রয়েছে তার অর্জনের খাতায়।

এই ১৪ জন টেস্ট অধিনায়কের মধ্যে ন্যূনতম ১০ ম্যাচে নেতৃত্ব দেওয়া সাত অধিনায়কের মধ্যে নাজমুলের জয় হারই সবচেয়ে বেশি—২৮.৫৭ শতাংশ। যা স্পষ্ট করে দেয়, মাঠের পারফরম্যান্সে তিনি কম যাননি।

ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় ৩৬.২৪, যেখানে পুরো ক্যারিয়ারে গড় ৩২.১৯। ৭টি সেঞ্চুরির মধ্যে তিনটিই এসেছে নেতৃত্বের সময়ে। অধিনায়ক হিসেবে মোট ৯০৬ রান করেছেন তিনি। গল টেস্টেই দুটি সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন, দায়িত্বের ভারও তাকে থামাতে পারেনি।

ওয়ানডে ফরম্যাটে ১৩ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়েছেন নাজমুল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে ছিলেন উজ্জ্বল। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তার গড় ৫১.২৭, যা বেশ চোখ ধাঁধানো। রান করেছেন ৫৬৪।

টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচের মধ্যে জিতেছেন ১০টি। যদিও এই ফরম্যাটে তার ব্যাটিং ফর্ম ছিল অনিয়মিত। অধিনায়ক হিসেবে ২২ ইনিংসে মাত্র একটিমাত্র ফিফটি, গড় ১৮.৭৬, মোট রান ৩৯৪।

সবশেষে বলা যায়, নেতৃত্বে নাজমুলের মেয়াদ হয়তো বেশি দীর্ঘ হয়নি, কিন্তু তিনি যে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে গিয়েছিলেন, সেটি রেকর্ডেই থেকে যাবে। তার অধীনে পাওয়া ঐতিহাসিক কিছু জয় এবং ব্যাট হাতে লড়াই অনেক সমর্থকের মনেও জায়গা করে নিয়েছে।

শান্তর পরিসংখ্যান বলছে, হয়তো আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে সাফল্যের পাল্লা ভারী হতো আরও। কিন্তু মাঠের বাইরের সিদ্ধান্তগুলোই এবার থামিয়ে দিয়েছে এই তরুণ নেতাকে। এখন দেখার পালা, নতুন অধ্যায়ে কীভাবে ফেরেন তিনি, কিংবা তাঁর অভিজ্ঞতা দলকে কতটা সাহায্য করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১০

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১১

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১২

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৩

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৪

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৫

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৬

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৭

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৮

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৯

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

২০
X