বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ৬ বলে ৬ ছক্কা দেখল ক্রিকেটবিশ্ব!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০০৭ সালে যুবরাজ সিং যখন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন, তখন গোটা ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল বিস্ময়ে। সেই দৃশ্য এবার পুনরাবৃত্তি করলেন বুলগেরিয়ার উইকেটকিপার-ব্যাটার মানান বশির, যিনি জিব্রাল্টারের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ছয় ছক্কা মেরে নাম লেখালেন ইতিহাসের পাতায়।

ঘটনাটি ঘটে বুলগেরিয়া, জিব্রাল্টার এবং মাল্টার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে, ভেন্যু ছিল সোফিয়ার ন্যাশনাল স্পোর্টস একাডেমি। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসেন জিব্রাল্টার অধিনায়ক ইয়ান লাটিনের আস্থা রাখা বোলার কবির মিরপুরি। আর এই ওভারেই বশির মেরে বসেন ছয়টি টানা ছক্কা! পুরো ওভারেই বাউন্ডারির বাইরে উড়ে যায় বল।

মানান বশিরের সঙ্গে তখন ক্রিজে ছিলেন ওপেনার ইসা জারু, যিনি আগেই ম্যাচে ছন্দে ছিলেন। তবে শেষের দিকে এসে বশিরের নয় বলের ৪৩ রানের ঝড়ো ইনিংস যেন ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেয়।

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় ছক্কার ইতিহাসে ষষ্ঠ নাম

এই কীর্তির মাধ্যমে মানান বশির যোগ দিলেন সেই মর্যাদাপূর্ণ তালিকায়, যেখানে আছেন:

  • হার্শেল গিবস (নেদারল্যান্ডসের বিপক্ষে, ২০০৭)
  • যুবরাজ সিং (ইংল্যান্ডের বিপক্ষে, ২০০৭)
  • কাইরন পোলার্ড (শ্রীলঙ্কার বিপক্ষে, ২০২১)
  • জাসকারণ মালহোত্রা (পাপুয়া নিউ গিনির বিপক্ষে, ২০২১)
  • দীপেন্দ্র সিং আইরী (কাতারের বিপক্ষে, ২০২৪)
  • মানান বশির (জিব্রাল্টারের বিপক্ষে, ২০২৫)

এই তালিকায় জায়গা পাওয়া মানান বশিরের জন্য শুধু গর্বের বিষয়ই নয়, এটি বুলগেরিয়ার ক্রিকেট ইতিহাসেও এক স্মরণীয় অধ্যায়।

প্রথমে ব্যাট করে জিব্রাল্টার তোলে ২০ ওভারে ১৯৪ রান, যেখানে ফিলিপ ও মাইকেল রেইকসের ইনিংস উল্লেখযোগ্য। তবে বুলগেরিয়ার বোলার প্রকাশ মিশ্র ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের গতি থামিয়ে দেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে বুলগেরিয়ার শুরুটা ছিল দারুণ—খোলা চালিয়ে খেলেন ক্রিস লাকভ ও ইসা জারু। আর শেষের দিকে বশিরের ব্যাটে ‘টর্নেডো’ উঠলে আর পেছনে তাকাতে হয়নি। বুলগেরিয়া জয় নিশ্চিত করে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X