স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একতরফা লড়াইয়ে এশিয়া কাপ ২০২৫ যাত্রা শুরু করল ভারত। কুলদীপ যাদবের ঘূর্ণি জাদু আর অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের দল। জয়ের জন্য তাদের দরকার লেগেছে মাত্র ২৭ বল।

মাত্র ৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে দলকে জয়পথে নিয়ে যান। তার ইনিংসে আসে দুইটি চার আর তিনটি ছক্কা। অপর ওপেনার শুভমান গিল ৯ বলে অপরাজিত ২০ রান করেন, অধিনায়ক সূর্যকুমার যাদবও ছিলেন অপরাজিত (৭)। ভারতের একমাত্র উইকেটটি নেন ইউএইর জুনায়েদ সিদ্দিক।

এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত সফলভাবে কাজে লাগায় ভারত। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় ইউইএ।

তবে শুরুটা মোটেও খারাপ ছিল না ইউএইর। উদ্বোধনী জুটিতে আলিশান শরাফু আর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম দলকে এনে দেন ২৬ রান। চতুর্থ ওভারে জাসপ্রীত বুমরাহর নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন শরাফু (১৭ বলে ২২)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আমিরাত।

ওয়াসিম (২২ বলে ১৯) আর রাহুল চোপড়া (৩) সামান্য চেষ্টা করলেও দলের ইনিংস ভেঙে পড়ে দ্রুত। শেষ ৬ উইকেট যায় মাত্র ৯ রানে।

ভারতের পক্ষে কুলদীপ যাদব ছিলেন অসাধারণ, মাত্র ২.১ ওভারে ৭ রান খরচে তুলে নেন ৪ উইকেট। শিবম দুবে নেন ৩টি উইকেট, আর অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও বুমরাহর ঝুলিতে যায় একটি করে উইকেট।

ভারতের জন্য এটি ছিল একদম নিখুঁত শুরু, আর ইউএইর জন্য মনে করিয়ে দিল কঠিন বাস্তবতা—এশিয়া কাপের বড় মঞ্চে জায়গা করে নেওয়া সহজ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ আরোহী নিয়ে উড়ছিল বিমান, মাটিতে আছড়ে পড়তেই সব শেষ

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X