স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

কুলদীপের ঘূর্ণিতে ৫৭ রানে বিধ্বস্ত আরব আমিরাত

ভারত ক্রিকেট দল।  ছবি : সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১০ সেপ্টেম্বর) এশিয়া কাপ ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) মাত্র ৫৭ রানে গুটিয়ে দিল ভারত। স্পিনের জাদু ছড়িয়ে চার উইকেট শিকার করেন কুলদীপ যাদব, ম্যাচে যার সামনে দাঁড়াতেই পারেনি আরব আমিরাতের কোনো ব্যাটার।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেন বোলাররা। ইউএইকে তারা অলআউট করে মাত্র ১৩.১ ওভারে।

শুরুর দিকে অবশ্য কিছুটা লড়াই করেছিল আমিরাত। আলিশান শরাফু (২২ রান, ১৭ বল, তিন চার ও এক ছক্কা) এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ২৬ রানের জুটি গড়েন। কিন্তু বুমরাহর দুর্দান্ত ইয়র্কারে কেটে যায় শরাফুর ইনিংস, এরপরই ভেঙে পড়ে প্রতিরোধ।

বরুণ চক্রবর্তী ফেরান মোহাম্মদ জোহাইবকে (২), এরপর ওয়াসিম (১৯ রান, ২২ বল, তিন চার) চেষ্টা করেছিলেন থিতু হওয়ার। তবে কুলদীপ নামার পর একাই ম্যাচ ঘুরিয়ে দেন। মাত্র ২.১ ওভারে ৭ রান খরচে তুলে নেন ৪ উইকেট। তার স্পিনের ঘূর্ণি সামলাতে গিয়ে একে একে সবাই হার মানেন।

শেষ দিকে ইউএইয়ের ব্যাটিং লাইনআপ যেন ধ্বসে পড়ে—শেষ ৬ উইকেট তারা হারায় মাত্র ৯ রানের ব্যবধানে।

ভারতের বোলারদের মধ্যে পার্ট টাইমার শিবম দুবে নেন ৩ উইকেট, বুমরাহ, চক্রবর্তী ও অক্ষর প্যাটেল শিকার করেন একটি করে উইকেট।

ভারতের ব্যাটিং যদিও এখনো বাকি আছে তবে তা নিয়মরক্ষারই বলা চলে৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X