স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, খেলবে ওয়ানডে ও টেস্ট

বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। আগামী বছরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক সেই আসরের পর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের। ঢাকার মাটিতে পা রাখার আগে অবশ্য নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান।

বাংলাদেশ সফরে দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, আসন্ন এই সিরিজে টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। তবে পাকিস্তানের পরবর্তী সফরে টি-টোয়েন্টি সিরিজ হবে না বলে জানা গেছে।

আগামী বছরের মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। ২৬ মার্চ শুরু হতে পারে দুই দলের লড়াই। দুই টেস্টের একটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আরেকটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে।

সিরিজ চূড়ান্ত হলেও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সিরিজ নিয়ে বিসিবি নিজেদের পরিকল্পনা পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেখান থেকে সাড়া পাওয়ার পর চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে। পাকিস্তান সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথ্য দেয়ার কথা রয়েছে টাইগারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার 

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১০

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১১

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১২

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৩

শোকেরও ছুটি নেই

১৪

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৫

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৬

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৭

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৮

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৯

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

২০
X