স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের সুপার ফোরের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

সুপার ফোরে ম্যাচ রয়েছে বাংলাদেশেরও । ছবি : সংগৃহীত
সুপার ফোরে ম্যাচ রয়েছে বাংলাদেশেরও । ছবি : সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। জমজমাট সেই ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য নতুন করে প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে দর্শকদের সর্বনিম্ন প্রায় আড়াই হাজার টাকা খরচ করতে হবে।

‘বি’ গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা (৬ পয়েন্ট)। আর দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী— ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি দল খেলবে বাকি তিন দলের বিপক্ষে একবার করে।

সুপার ফোরের ম্যাচগুলোর জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ৭৫ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৮৬ টাকা। সুপার ফোরের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে ভারত ও পাকিস্তানের লড়াইকে। ২১ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আবারও মুখোমুখি হবে এই দুই দল। হাইভোল্টেজ সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩৫০ দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৬০২ টাকা। এ ছাড়া প্যাকেজ হিসেবেও টিকিট কিনতে পারবেন ক্রিকেট সমর্থকরা।

প্যাকেজ ‘এ’ এবং প্যাকেজ ‘বি’ এমন দুইটি প্যাকেজে টিকিট বিক্রি করা হবে। প্যাকেজ ‘এ’ কিনলে সেই টিকিট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা, ভারত-পাকিস্তান ও বাংলাদেশ-ভারতের খেলা দেখতে পারবেন দর্শকরা। এর জন্য খরচ করতে হবে অন্তত ৫২৫ দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ হাজার ৪০৩ টাকা।

প্যাকেজ ‘বি’-তেও তিনটি ম্যাচ দেখার সুযোগ থাকছে। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের পাশাপাশি ভারত-শ্রীলঙ্কা ম্যাচও দেখা যাবে। এ ছাড়া ওই একই প্যাকেজে এশিয়া কাপের ফাইনালও দেখা যাবে। প্যাকেজ ‘বি’ এর দামও শুরু হচ্ছে ৫২৫ দিরহাম দিয়ে। প্লাটিনামলিস্ট ডট নেট থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X