শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশায় জাকের

ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে শেষ মুহূর্তে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে সেই হতাশা পেছনে ফেলে আবারও মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ এবার শক্তিশালী আফগানিস্তান, আর তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক জাকের আলী। নতুন দায়িত্বে থেকেই তিনি চোখ রাখছেন একদম নতুন শুরুর দিকে।

আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বসেরাদের কাতারে। রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ গজনফরকে সামলানো সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে জাকের আলী জানালেন, প্রতিপক্ষ নয়—বাংলাদেশের মূল মনোযোগ নিজেদের ঘাটতি দূর করায়, বিশেষত ব্যাটিংয়ে।

জাকের বলেন, ‘মূল চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। গত সিরিজে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। তাই এবার মূল পরিকল্পনা হলো ব্যাটিং ইউনিট হিসেবে দায়িত্ব নেওয়া। এশিয়া কাপে আমরা সবচেয়ে বেশি ভুগেছি ব্যাটিংয়ে, তাই সেটাকেই প্রাধান্য দিচ্ছি।’

এশিয়া কাপে বাংলাদেশি টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। চার ইনিংসে মাত্র ৪০ রান করতে পেরেছিলেন পারভেজ হোসেন ইমন, পেয়েছেন দুইটি ডাকও। তানজিদ হাসান তামিম পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬৭ রান, গড় ছিল ১৩। তার ওপর অধিনায়ক লিটন দাস ছিলেন চোটগ্রস্ত।

তবে আশার কথা, সাইফ হাসান দারুণ ছন্দে আছেন। তাকে নিয়েই ভরসা রাখছেন অধিনায়ক। জাকের যোগ করেন, ‘সাইফ খুব ভালো করছে। আশা করি সে এই সিরিজেও রান করবে। পাশাপাশি অন্য ব্যাটাররাও এগিয়ে এলে সিরিজ আমাদের পক্ষে যাবে।’

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মানেই লড়াই হবে সমানে সমান। এবারও ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে প্রশ্ন রয়ে গেল—ব্যাটিং ব্যর্থতার দাগ মুছে কি নতুনভাবে শুরু করতে পারবে বাংলাদেশ?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X