স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

নামিবিয়া ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
নামিবিয়া ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আফ্রিকান মহাদেশে ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো শনিবার (১১ অক্টোবর)। রুবেন ট্রাম্পেলম্যানের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে চার উইকেটে হারিয়ে এক অনন্য জয় তুলে নিয়েছে ক্রিকেটের পুঁচকে দেশ নামিবিয়া। একমাত্র টি–টোয়েন্টি ম্যাচে এই জয় নামিবিয়ার ক্রিকেট ইতিহাসে ‘সবচেয়ে বড় মুহূর্ত’ হিসেবেই ধরা হচ্ছে।

দুই আফ্রিকান প্রতিবেশীর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটাই ছিল প্রথম মুখোমুখি লড়াই। উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডোনোভান ফেরেইরা, কিন্তু সেটিই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় দলের ব্যর্থতার সূচনা। শক্তিশালী ব্যাটিং লাইনআপ হয়রান হয়ে যায় নামিবিয়ার শৃঙ্খলিত বোলিং আক্রমণে, শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করতে পারে মাত্র ১৩৪ রান, ৮ উইকেট হারিয়ে।

প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা হয়েছিল খুব তাড়াতাড়িই। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে কুইন্টন ডি কক ব্যাট হাতে একেবারে ব্যর্থ—চার বল খেলে করেন মাত্র ১ রান, আউট হন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাসের বলে। অন্য প্রান্তে রেজা হেনড্রিকসকেও বেশিক্ষণ টিকতে দেননি ট্রাম্পেলম্যান, ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলতে বাধ্য করেন তাকে। পাওয়ারপ্লে শেষে স্কোর তখন ২৫/২, এবং সেখান থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

রুবিন হারম্যান ও লুয়ান্দ্রে প্রিটোরিয়াস চেষ্টা করেছিলেন ইনিংস গুছিয়ে নিতে, কিন্তু দুইজনই দ্রুত বিদায় নিলে দলটা নেমে যায় বিপাকে। ১০.২ ওভার শেষে ৬৪/৪—সেখান থেকে জেসন স্মিথ কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তবে ট্রাম্পেলম্যানের দুর্দান্ত স্পেলেই শেষ হয়ে যায় তার প্রতিরোধ। ৩০ বলে ৩১ রানই ছিল দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ।

নামিবিয়ার হয়ে ট্রাম্পেলম্যান নেন ৩ উইকেট ২৮ রানে, পাশাপাশি ম্যাক্স হেইঙ্গো ২টি, আর এরাসমাস, বেন শিকোঙ্গো ও জেজে স্মিট প্রত্যেকে নেন একটি করে উইকেট।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় পায় নামিবিয়া। শেষ বলে যখন স্কোর সমান, তখন আন্দিলে সিমেলানের বলে চার মেরে ইতিহাস গড়েন উইকেটরক্ষক জেন গ্রিন। ২৩ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, সঙ্গে ছিল দুটি চার ও একটি ছক্কা। অধিনায়ক এরাসমাস করেন ২১, মালান ক্রুগার ১৮ এবং ট্রাম্পেলম্যান অপরাজিত থাকেন ১১ রানে।

পুরো ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য রুবেন ট্রাম্পেলম্যানকেই নির্বাচিত করা হয় ম্যাচসেরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে নান্দ্রে বার্গার ও সিমেলানে নেন দুটি করে উইকেট, আর জেরাল্ড কোটজি ও বিওর্ন ফোর্টুইন নেন একটি করে।

নামিবিয়ার ক্রিকেট ইতিহাসে এই জয় নিঃসন্দেহে মাইলফলক—শুধু প্রতিপক্ষের নামেই নয়, আত্মবিশ্বাসে ও ভবিষ্যতের সম্ভাবনায়ও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X