স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের চেয়েও জটিল সমীকরণ পাকিস্তানের!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় ভারত। এরপর থেকেই সেমিফাইনালে ভারত যেতে পারবে কি না, তা নিয়ে হাজারও প্রশ্নচিহ্ন। পরের দুই ম্যাচ জিতলেই হবে না, অনেক সমীকরণও আছে। পাকিস্তানের অবস্থা তো তার চেয়েও খারাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করা টিম ইন্ডিয়ার এখনও হাতে দুই ম্যাচ। কিন্তু দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট মাত্র ১। এই অবস্থায় গ্রুপ ২ থেকে কি সেমিতে যেতে পারবেন সালমান আলি আঘার দল?

সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট পায় পাকিস্তান। কিন্তু মঙ্গলবার ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে বিপাকে পড়ে গেছে বাবর-আফ্রিদিরা। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ ২-এর তৃতীয় স্থানে। নেট রান রেট -০.৪৬১। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিতে চলে গিয়েছে ইংল্যান্ড। অর্থাৎ এই গ্রুপ থেকে পাকিস্তান ছাড়াও আপাতত লড়াইয়ে আছে নিউজিল্যান্ড (১ ম্যাচে ১ পয়েন্ট, নেট রান রেট ০) ও শ্রীলঙ্কা (১ ম্যাচে ০ পয়েন্ট, নেট রান রেট -২.৫৫০)।

সেমিফাইনালের রাস্তা এখনও বন্ধ হয়নি পাকিস্তানের। কিন্তু সেটা এখন তাদের নিজেদের হাতেও নেই। তবে সবার আগে তাদের শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। তাহলে তাদের পয়েন্ট দাড়াবে ৩। তবে সেই ম্যাচে বড় ব্যবধানে জিতে নেট রান রেটে অনেকটা এগিয়ে যেতে হবে। তবে তারপর তাকিয়ে থাকতে হবে বাকিদের ম্যাচের ফলাফলের দিকে। শ্রীলঙ্কার আরও এক ম্যাচ বাকি থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের কাছে হারলে ও নিউজিল্যান্ডকে হারালে দাসুন শানাকাদের পয়েন্ট হবে ২।

অন্যদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও হাতে আরেকটি ম্যাচ থাকবে। সেক্ষেত্রে ইংল্যান্ডকে হারালে মিচেল স্যান্টনারদেরও পয়েন্ট দাঁড়াবে ৩। পাকিস্তানেরও একই পয়েন্ট থাকবে। সেক্ষেত্রে নেট রানরেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছেও হেরে যায়, তাহলে পাকিস্তান সেমিফাইনালে চলে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X