স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে পরিসংখ্যান কার পক্ষে কথা বলছে?

দুই দলের খেলোয়াড়দের লক্ষ্য থাকবে ফাইনালে ওঠার। ছবি : সংগৃহীত
দুই দলের খেলোয়াড়দের লক্ষ্য থাকবে ফাইনালে ওঠার। ছবি : সংগৃহীত

ক্রিকেটের ধ্রুপদী লড়াইয়ের অন্যতম একটি হলো পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এর আগেও বহুবার উপহার দিয়েছে অসাধারণ সব ম্যাচ। আজ আরও একবার এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি মুখোমুখি হচ্ছে। এবার অবশ্য দুই দলের লক্ষ্য থাকবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ফাইনালে ওঠার।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে দুই দল। পাকিস্তান এবং শ্রীলঙ্কা এর আগে ১৫৫ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। যার মাঝে ৯২ বার জয় পেয়েছে পাকিস্তান আর লঙ্কানরা জয় পেয়েছে ৫৮ ম্যাচে। এ ছাড়া একটি ম্যাচ হয়েছে টাই। চার ম্যাচে আসেনি কোনো ফলাফল।

এই ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসায় মোট ২৫ ম্যাচ খেলেছে পাকিস্তান। যার মাঝে ১৪ ম্যাচে দেখেছে জয়ের মুখ। সাফল্যের হার ৫৬ শতাংশ। লঙ্কানদের বিপক্ষে এই মাঠে ১৯ ম্যাচ খেলে ১১ ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। বিপরীতে লঙ্কানরা এই মাঠে খেলেছে ১২২ ম্যাচ। যার মধ্যে ৭৫ ম্যাচে জয় এসেছে। হারতে হয়েছে ৪০ ম্যাচে। জয়ের হার ৬১ শতাংশের বেশি।

কলম্বোর এই ম্যাচের আগে পাকিস্তানের বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। নিজেদের সর্বশেষ ম্যাচ থেকে ৫টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে দুবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ঘরের মাঠে ফাইনাল খেলতে মরিয়া লঙ্কানরা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই।

দুই দলের সর্বশেষ ১০ দেখায় ৯ বারই জয় পেয়েছিল পাকিস্তান। ওয়ানডেতে সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তানকে হারায় লঙ্কানরা। দাসুন শানাকার দলের লক্ষ্য থাকবে সেই ম্যাচের স্মৃতি আবার ফেরত নিয়ে আসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১০

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১১

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১২

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৩

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৪

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৫

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৬

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৭

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৮

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৯

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

২০
X