স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল মাতাতে আসছেন বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠ মাতাতে আসছেন বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার জনসন চার্লস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বেশ জনপ্রিয় মুখ তিনি। আইপিএল, পিএসএলসহ বিশ্বের নামিদামি সব লিগেই নিজের জাত চিনিয়েছেন এই উইন্ডিজ ব্যাটার। ব্যাট হতে প্রতিপক্ষের বোলারদের তুনোধুনো করতে জুড়ি নেই তার।

বিপিএলে এর আগেও ব্যাট হাতে ঝড় তুলেছেন চার্লস। ১৪০ এরও বেশি স্ট্রাইকরেটে ৩৪ ম্যাচ খেলে ৯০৬ রান করেছেন চার্লস। বিপিএলে চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ে হাঁকিয়েছেন দুইটি শতকও। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল মাতানোর অভিজ্ঞতা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ জেতা এই ব্যাটারের।

এর আগে, শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে দলে নেয় নোয়াখালী এক্সপ্রেস। পিএসএল, আইপিএল, এলপিএল এবং এসএ-টোয়েন্টিতে নিয়মিত খেললেও এবারই প্রথমবার বিপিএলে আসবেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটার।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ এবং সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে নোয়াখালী।

বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো―রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X