স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল: একের পর এক চমক ঢাকার, এবার দিল নতুন ঘোষণা

ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত

বিপিএলের পরবর্তী আসর সামনে রেখে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। তারকা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করার পাশাপাশি দলটি মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারকে। এবার বিশ্বকাপজয়ী কোচ টবি রেডফোর্ডকে নিজেদের প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড। তিনি ৮ বছর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচের পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। রেডফোর্ড ছিলেন সেই দলের সহকারী কোচ।

বাংলাদেশেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে রেডফোর্ডের। বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচের দায়িত্বে ছিলেন তিনি। বিপিএল দিয়ে আবারও বাংলাদেশে দেখা যাবে তাকে।

নিলামের আগে খেলোয়াড় চুক্তিতেও বড় চমক ঢাকার। সরাসরি চুক্তিতে দলটি তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অ্যালেক্স হেলস ও উসমান খানের সঙ্গে চুক্তি সম্পন্ন ঢাকা ক্যাপিটালসের।

বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো―রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X