স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

অলিখিত ‘ফাইনালে’ আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত
অলিখিত ‘ফাইনালে’ আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত

প্রথম দুই ওয়ানডে শেষে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শনিবার (০৬ ডিসেম্বর) তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

রাঁচিতে কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। কোহলির ১৩৫ রানের ওপর ভর করে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৯ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ৩৩২ রানে গুটিয়ে ১৭ রানে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা।

রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেন কোহলি। তার সাথে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো শতকের দেখা পান ঋুতুরাজ গায়কোয়াড়। দু’জনের জোড়া সেঞ্চুরি ও অধিনায়ক লোকেশ রাহুলের ঝোড়ো ইনিংসে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫৮ রান করে ভারত। কোহলি ১০২, গায়কোয়াড় ১০৫ ও রাহুল ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করেন।

৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইডেন মার্করামের সেঞ্চুরিতে ৪ বল বাকি থাকতে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ১১০ রান করে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটের জয়ে বড় অবদান রাখেন মার্করাম। পাশাপাশি ম্যাথু ব্রিটস্কির ৬৮ ও ডেওয়াল্ড ব্রেভিসের ৫৪ রানও প্রোটিয়াদের জয়কে সহজ করেছে।

সাড়ে তিনশ’র বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের কারণে এখন দক্ষিণ আফ্রিকার মনোবল তুঙ্গে। তৃতীয় ম্যাচও জয়ের ব্যাপারে আশাবাদী সফরকারী দলটি। দলের অধিনায়ক বাভুমা বলেন, ‘এমন জয় দুর্দান্ত। এই ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এ বার সিরিজ জয়ের চ্যালেঞ্জ। মার্করামের ইনিংসটার কথা আলাদা করে বলতেই হয়। খুবই ভালো ব্যাট করেছে। টেস্ট সিরিজ জয় আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছিল। সেটাই কাজে লেগেছে। আশা করি, শেষ ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারব আমরা।’

অন্যদিকে, সিরিজ জয়ের জন্য মরিয়া স্বাগতিক ভারত। দ্বিতীয় ম্যাচের দুঃস্মৃতি ভুলে সামনে এগিয়ে যেতে চায় টিম ইন্ডিয়া। দলের অধিনায়ক রাহুল বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হয়নি। ম্যাচ জিততে হলে তিন বিভাগেই এক সাথে ভালো করতে হবে। আশা করছি, সবকিছু শতভাগ ঠিকঠাক হবে। আমরা ম্যাচ জয়ের জন্যই মাঠে নামব। এজন্য দল হিসেবে আমাদের পারফরম্যান্স করতে হবে।’

এখন পর্যন্ত ওয়ানডেতে ৯৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৫২ ম্যাচ এবং ভারতের জয় ৪১ ম্যাচে। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X