স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

আর কিছুদিন পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দলের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্ট। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে নিলামও, যেখানে দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারকে দলে ভেড়ায়। এবার বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লঙ্কান ক্রিকেটার।

নিলাম থেকে চট্টগ্রাম রয়্যালস ২০ হাজার ডলারে দলে ভেড়ায় শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরাকে। তবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিপিএল খেলতে আসছেন না তিনি। এক বিবৃতিতে চট্টগ্রাম রয়্যালস জানায়, বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় বিপিএল থেকে ছিটকে গেছেন তিনি। দ্রুতই পেরেরার বিকল্প ক্রিকেটারের নাম জানাবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ক্যারিয়ারের শুরুর দিকে পেরেরাকে নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও সেটি পূরণ করতে পারেননি তিনি। ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন। তবে তাতে ব্যর্থ হয়েছেন তিনি। পারেননি ক্যারিয়ারকে দীর্ঘ করতেও। দেশের জার্সিতে সমান ছয়টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

পেরেরার আগে চট্টগ্রাম রয়্যালসের মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া হাবিবুল বাশারও নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। গত ২৭ নভেম্বর টিম ম্যানেজার এবং মেন্টর হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা করে দলটি। কিন্তু ব্যক্তিগত কারণে সে দায়িত্ব প্রত্যাখ্যান করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X