স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

আজ জিতলেই সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ ভারত-দক্ষিণ আফ্রিকার

সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ছবি : সংগৃহীত
সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচ শেষে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে রোববার (১৪ ডিসেম্বর) তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ধর্মশালায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

১০১ রানের বড় জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে ভারত। প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে টিম ইন্ডিয়া। ৬টি চার ও ৪টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৫৯ রান করেন পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ৩ উইকেট নেন।

জবাবে ভারতের বোলিং তোপে ১২.৩ ওভারে ৭৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ২২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন ব্রেভিস। ভারতের চার বোলার ২টি করে উইকেট শিকার করেন।

দ্বিতীয় ম্যাচে ওপেনার কুইন্টন ডি ককের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ২১৩ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ডি কক ৪৬ বলে পাঁচ বাউন্ডারি ও সাত ওভার বাউন্ডারিতে ৯০ রান করেন।

২১৪ রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৫ বল বাকি থাকতে ১৬২ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টম্যান ২৪ রানে ৪ উইকেট নেন।

দ্বিতীয় ম্যাচের ব্যর্থতা ভুলে জয়ের ধারায় ফিরতে চায় ভারত। দলের মিডল অর্ডার ব্যাটার তিলক বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা সব বিভাগেই ব্যর্থ হয়েছি। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। তৃতীয় ম্যাচেই জয় পেতে মরিয়া পুরো দল। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’

তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকারও। আক্রমণাত্মক ক্রিকেট খেলে জয়ের ধারা অব্যাহত রাখতে চান প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম, ‘দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। এই ধারা অব্যাহত রেখে জয়ের ধারায় থাকতে চাই। তিন বিভাগে ভালো খেলতে পারলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১০

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১১

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১২

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৪

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৫

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৭

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৮

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৯

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

২০
X