স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াকওভার বিতর্কে প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিবি

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে (২০২৫–২৬) অংশ না নেওয়ায় একযোগে আটটি ক্লাবকে অবনমিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ফলে চলতি মৌসুমে আর কোনো অবনমন লিগ হচ্ছে না, একই সঙ্গে স্থগিত করা হয়েছে পরবর্তী রাউন্ডের ম্যাচসূচি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, ১৪ ডিসেম্বর শুরু হওয়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে শুরুতে ২০টি ক্লাব অংশ নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী দুই রাউন্ডের সূচিও প্রকাশ করা হয় ১১ ডিসেম্বর। তবে লিগ শুরুর পর দেখা যায়, আটটি ক্লাব নির্ধারিত ম্যাচে মাঠে নামেনি, যার ফলে তাদের ম্যাচগুলোতে ওয়াকওভার দিতে হয়।

গ্রুপ ‘এ’ থেকে মাঠে না নামা ক্লাবগুলো হলো— পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, অ্যাম্বার স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র।

গ্রুপ ‘বি’ থেকে অনুপস্থিত ছিল— খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সূর্যতরুণ ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।

ডিএফডিসিএল ২০২৫–২৬ মৌসুমের নিয়ম ও ম্যাচ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দল নির্ধারিত ম্যাচে উপস্থিত না থাকলে এবং ওয়াকওভার গ্রহণ করলে, সেটিকে ‘নন-পার্টিসিপেটিং টিম’ হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে ওই দল পরবর্তী মৌসুম থেকে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

এই বিধির আলোকে আটটি ক্লাবকেই অবনমিত ঘোষণা করা হয়েছে। এর ফলে চলতি মৌসুমে আলাদা করে কোনো রেলিগেশন লিগ আয়োজন করা হবে না বলে জানিয়েছে সিসিডিএম।

পরিবর্তিত পরিস্থিতিতে ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। সিসিডিএম জানায়, বাকি ১২টি অংশগ্রহণকারী ক্লাবের সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে। সেই বৈঠকের পর নিয়ম অনুযায়ী ১২ দলকে দুটি গ্রুপে (প্রতি গ্রুপে ৬ দল) ভাগ করে নতুন সূচি প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১০

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১১

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১২

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৩

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৪

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৫

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৬

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৭

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৮

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৯

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০
X