সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-বাংলাদেশ ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে যা বলল বিসিবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের বাংলাদেশ–ভারত ম্যাচে টসের পর দুই অধিনায়কের করমর্দন না করার ঘটনা নিয়ে আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং এতে প্রতিপক্ষকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অসুস্থতার কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি। তার বদলে সহ–অধিনায়ক জাওয়াদ আবরার টসে দলের প্রতিনিধিত্ব করেন। টস শেষে ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে করমর্দন না হওয়াকে বোর্ড “ক্ষণিকের অসাবধানতা” হিসেবে ব্যাখ্যা করেছে।

বিসিবি স্পষ্ট করেছে, ‘প্রতিপক্ষের প্রতি অশ্রদ্ধা বা অবজ্ঞা প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সাময়িক মনোযোগ বিচ্যুতির ফল।’

বোর্ড আরও জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। ক্রিকেটের চেতনা, শিষ্টাচার ও প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় রাখা বাংলাদেশের প্রতিনিধিত্বের মৌলিক শর্ত—এই বার্তা দিয়ে দল ব্যবস্থাপনাকে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে খেলোয়াড়দের সব ধরনের মিথস্ক্রিয়ায় সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এই ম্যাচটি এমন সময় অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশ–ভারত সম্পর্কে কূটনৈতিক ও ক্রীড়া–রাজনৈতিক টানাপোড়েন চলছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে বিসিবি—যা এখনও নিষ্পত্তি হয়নি।

বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ—এই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। ফলে বুলাওয়ের ‘নো হ্যান্ডশেক’ দৃশ্যটি স্বাভাবিকভাবেই বাড়তি আলোচনার জন্ম দেয়।

তবে বিসিবি পরিষ্কার করে দিয়েছে—বাংলাদেশের ক্ষেত্রে এটি কোনো নীতি বা অবস্থান ছিল না; বরং তা ছিল অনিচ্ছাকৃত ভুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X