স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

খেলোয়াড়দের সঙ্গে পিসিবি চেয়ারম্যান। ছবি : সংগৃহীত
খেলোয়াড়দের সঙ্গে পিসিবি চেয়ারম্যান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুঞ্জন উঠছে, বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় বিশ্বকাপ বয়কট করতে পারে সাবেক চ্যাম্পিয়নরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি তো সরাসরি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে, সরকার চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান।

শুধু তাই নয়? আজ দল ঘোষণার পর পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য আকিভ জাভেদও এই ইঙ্গিত দিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

এর মধ্যেই আবার পাকিস্তান প্রসঙ্গে নতুন খবর দিল জিও সুপার। দেশটির সংবাদমাধ্যমটির দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে রোববার (২৫ জানুয়ারি) রাতেই বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান নাকভি। সূত্রটি জানিয়েছে, বৈঠকে তিনি ক্রিকেটারদের সঙ্গে দলীয় কৌশল নিয়ে আলোচনা করবেন এবং টুর্নামেন্টের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

এমন খবরের পর থেকেই দেশটির ক্রীড়ামোদীদের মধ্যে উত্তেজনার পারদ আরও বহুগুণে বেড়ে গেছে। কেননা, এর আগে বাংলাদেশও ক্রিকেটারদের নিয়ে শেষবারের মতো বৈঠকে বসেছিল। ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা এবং ক্রীড়া উপদেষ্টার সেই বৈঠকের পরই যে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। পাকিস্তান ক্রিকেটেও কী তাহলে এমন কিছু হতে চলেছে? তা নিয়েও জল্পনা-কল্পনার অন্ত নেই।

কেননা, বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার পরই প্রতিবাদ করেন নাকভি। বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে পাকিস্তানের অবস্থান কী হবে– এমন প্রশ্নের জবাবে নাকভি বলেন, ‘প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। এমন হতে পারে না যে, এক দেশের জন্য একরকম সিদ্ধান্ত হবে আর অন্য দেশের জন্য সম্পূর্ণ উল্টো সিদ্ধান্ত নেওয়া হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান। গ্রুপে সালমান আলী আগাদের সঙ্গী ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। যেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে নামবে আফ্রিদি-বাবররা।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১১

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৩

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৪

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৫

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৬

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৮

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৯

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

২০
X