স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পিসিবি

পিসিবি লোগো । গ্রাফিক্স : কালবেলা
পিসিবি লোগো । গ্রাফিক্স : কালবেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে টানাপোড়েন যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই ঢাকার অবস্থানের পক্ষে সরাসরি অবস্থান নিল পাকিস্তান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের যে আপত্তি, সেটিকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার আইসিসি বোর্ডের বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা—তার আগমুহূর্তে এই চিঠি নতুন মাত্রা যোগ করল সংকটে।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের অবস্থানকে ‘যৌক্তিক’ বলে উল্লেখ করে। একই সঙ্গে চিঠিটির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ নিয়েই বুধবার বোর্ড মিটিং ডেকেছে আইসিসি। তবে পিসিবির চিঠির কারণেই এই বৈঠক ডাকা হয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।

আইসিসির অবস্থান এখনো অনড়। সংস্থাটি আগের মতোই সূচি অপরিবর্তিত রাখতে চায় এবং বাংলাদেশকে ভারতের ভেন্যুতেই খেলতে হবে—এ বার্তাই তারা গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনায় জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে সফর না করার সিদ্ধান্তে অটল রয়েছে।

গত কয়েক সপ্তাহে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা বৈঠক হয়েছে—সবশেষটি ঢাকায়। কিন্তু কোনো পক্ষই অবস্থান বদলায়নি। অনানুষ্ঠানিকভাবে বুধবার, ২১ জানুয়ারিকে সিদ্ধান্তের ডেডলাইন ধরা হয়েছিল।

এই প্রেক্ষাপটে পিসিবির দেরিতে হস্তক্ষেপ নানা জল্পনা উসকে দিয়েছে। গত সপ্তাহে এমন গুঞ্জনও ছড়ায় যে, পাকিস্তান বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজনের প্রস্তাব দিতে পারে বা পরিস্থিতি জটিল হলে পাকিস্তানও অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। তবে এসব নিয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

এই সংকটের সূত্রপাত হয় আইপিএল ২০২৬-এর আগে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে সরানোর ঘটনায়। বিসিসিআইয়ের নির্দেশে নেওয়া সেই সিদ্ধান্তের ব্যাখ্যা স্পষ্ট না হলেও, বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েনের বিষয়টি সামনে আসে। এর পরই বাংলাদেশ সরকার জানায়, বর্তমান পরিস্থিতিতে দলকে ভারতে পাঠানো সম্ভব নয়।

এরপর পরিস্থিতি আরও ঘনীভূত হয়; বাংলাদেশে খেলোয়াড় বিক্ষোভও দেখা যায়, যার প্রভাব পড়ে চলমান বিপিএলেও। সব মিলিয়ে, বুধবারের আইসিসি বৈঠকই ঠিক করে দেবে—বাংলাদেশ বিশ্বকাপে থাকবে, নাকি সংকট নতুন মোড় নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১০

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১১

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১২

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৩

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৪

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৯

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

২০
X